July 3, 2026, 10:06 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সোনাতনীতে নৌকার পদপ্রার্থী চয়ন ইসলামের বিশাল জনসভা অনুষ্ঠিত

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের যমুনা নদী বিধৌত সোনাতনীর চরে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার,৩০শে ডিসেম্বর, বিকাল ৩ টায় উপজেলার বিচ্ছিন্ন জনপদ সোনাতনী ইউনিয়নের বড় চামতারা বা জারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হাসান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়েজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী সাবেক সাংসদ চয়ন ইসলাম।

এর আগে জামিরতা খেয়াঘাট থেকে প্রায় ২ শত নেতা কর্মী নিয়ে শ্যালো ইঞ্জিন চালিত নৌকা যোগে বড় চাম তারা ঘাটে পৌঁছলে শত শত জনতা তাকে অভ্যর্থনা জা নায়।
সভামঞ্চে উপস্থিত হলে ইউনিয়ন আওয়ামীলীগ ওঅঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলের মালা পড়িয়ে ও ফুলেল শুভেচ্ছায় চয়ন ইসলামকে স্বাগত জানায়।

এ সময় সোনাতনী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বেশ কয়েকটি মিছিল এসে জনসভাস্থলে যোগ দেয়এ সময় বড়চামতারা বাজার কানায় কানায় পূর্ন হয়ে যায়।

জনসভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এস এ হামিদ লাভলু, সহ-সভাপতি সাইফুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ,চয়ন ইসলামেরপুত্র রিসভ ইসলাম,সাংগঠনিক সম্পাদক শেখ কাজল,সো নাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান, প্রবীন আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম বুলু মাস্টা র,কেন্দ্রীয় যুবলীগের কার্য্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ তুষার, উপজেলা আওয়ামীলীগের সদস্য নুর হোসেন সৈকত ও সোনাতনী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মুর্তজা প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী চয়ন ইসলাম উপস্থিত জনসাধা রণের কাছে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে বলেন ,জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতার প্রতিক, উন্নয়নের প্রতিক নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।

এসময় তিনি যমুনা নদী বিধৌত সোনাতনীর চরের জন গনের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে ও দেশের উন্নয়নে র সাথে সংযুক্ত করতে বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন এবং জামিরতা ঘাটের ইজারামুক্ত করে মুল ভুখন্ডের সাথে এই চরাঞ্চলের মানুষের যোগাযোগ সহজ করার জন্য নির্বাচিত হলে দুটি শ্যালো নৌকা প্রদানের আশ্বা স দেন।



Our Like Page
Developed by: BD IT HOST