May 2, 2026, 8:10 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পিরোজপুর-২ আসনে মহিউদ্দিন মহারাজ বিজয়ী

Reporter Name

পঙ্কজ মিত্র,পি‌রোজপুর জেলা প্র‌তি‌নি‌ধিঃ

পিরোজপুর-২ আসনের (ভান্ডারিয়া,কাউখালি,নেছারা বাদ) ৩৮ বছরের সাম্রাজ্যের ইতি ঘটলো বর্ষীয়ান রাজ নীতিবিদ সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর,এই আসনে নতুন সাংসদ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ।

বেসরকারী ফলাফলে দেখা গেছে- তিন উপজেলা মিলিয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪ হাজার ৫৪৪ ভোট আর নৌকা নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৬১ হাজার ৯৯৬ ভোট।

পিরোজপুর-২ আসনের ৬ বারের সংসদ সদস্যজাতীয় পার্টি (জেপির) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, টানা ১৪ বছর মন্ত্রী ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ।

তার সময়ে এলাকায় ব্যপক উন্নয়ন হওয়ায় প্রায় চার দশক ধরে ছিলেন অপ্রতিদ্বন্ধি। তবে কয়েকবছর ধরে তাকে শক্ত চ্যালেঞ্চের মুখে ফেলেছেন তারই সাবেক পিএস মহিউদ্দিন মহারাজ। এবার জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ার হোসেন মঞ্জুকে হারতে হয়েছে শিষ্যের কাছে।

তিন উপজেলার মধ্যে ভান্ডারিয়াতে আনোয়ার হোসেন মঞ্জু (নৌকা)পেয়েছেন ২৬০৬১ ভোট।আর মহিউদ্দিন মহারাজ পেয়েছেন ৪০৬০৭ ভোট। এই উপজেলায় ১৪ হাজার ৫৬৪ ভোট বেশি পান মহারাজ।সবচেয়ে চমক ছিলো এই উপজেলার ৩ নং তেলিখালীইউনিয়নে এখানকার ভোটাররা একজোট হয়ে নৌকার বিপক্ষে ভোট দিয়েছেন।

৯টি ওয়ার্ডের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ঈগল প্রতীকে মহিউদ্দিন মহারাজ পেয়েছেন ১৫০০৪ ভোট।

অন্যদিকে এখানকার একাধিকবারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী প্রভাবশালী রাজনীতিবিদ আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন মাত্র ৪৯ ভোট।

কাউখালী উপজেলায়ও মঞ্জুর থেকে ঈগল প্রতীক নিয়ে মহারাজ প্রায় সাড়ে তিন হাজার ভোট বেশি পেয়েছেন। প্রাপ্ত ফলাফলে ঈগল পেয়েছে ১৩ হাজার ২৭০ ভোট অন্যদিকে নৌকা পেয়েছে ৯ হাজার ৮৭৪ ভোট।

নেছারাবাদ উপজেলায় ঈগল প্রতীক নিয়ে মহিউদ্দিন মহারাজ পেয়েছেন ৪৫ হাজার ৮৪৭ ভোট আর নৌকা নিয়ে জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৩৪ হাজার ৩৯৮ ভোট। এখানে নৌকার থেকে ঈগল বেশি পেয়েছেন ১১ হাজার ৪৪৯ ভোট।



Our Like Page
Developed by: BD IT HOST