November 25, 2026, 3:33 pm
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১৮ আনসার ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name

মোঃ আরিফ হোসেন নিজস্ব প্রতিনিধি ঃ

জাঁকজমকপূর্ণ জমকালো আয়োজনের মধ্য দিয়ে লক্ষীপুরের রামগঞ্জ ১৮ আনসার ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার দিনব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর লক্ষীপুর ১৮ আনসার ব্যাটালিয়ন মাঠপ্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ আবহের মধ্য দিয়ে নানান কর্মসূচীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ এর পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বিভিএমএস পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন পরবর্তী কেক কাটা হয় এছাড়া অন্যান্য কর্মসূ চীর মধ্যে জাতীয় পতাকা ও ইউনিট পতাকা উত্তোলন, বিশেষ দোয়া ও মোনাজাত, প্রধান অতিথিকে বরণ ও সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান,প্রধান অতিথি কর্তৃক পরিদর্শন,দরবার,প্রীতিভোজ,খেলাধুলা,সাংস্কৃ তিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এর আগে দরবার হলে আয়োজিত মতবিনিময় সভায় রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বিভিএমএস ১৮ ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিন ন্দন জানিয়ে বলেন, বর্তমান মহাপরিচালক মহোদয়ের বিচক্ষন নেতৃত্বে আনসার বাহিনী এগিয়ে যাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে আনসার বাহিনীর প্রত্যেক সদস্য কে নিরলসভাবে কাজ করে যেতে হবে এবং বাহিনীর সুনাম সমুজ্জ্বল রাখতে হবে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক রোকসানা বেগম বিভিএমএস।এসময়পরিচালক ৫ আনসার ব্যাটালিয়ন, ব্রাহ্মণবাড়িয়া মোঃ জানে আলম সুফিয়ান পিএএম,চাঁদ পুর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল,নোয়াখালী জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন সরকার, কু মিল্লা জেলা কমান্ড্যান্ট মোঃ শাহীদুল ইসলাম, লক্ষীপুর জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ পারভেজ,ব্রাহ্মণবাড়ি য়ার জেলা কমান্ড্যান্ট ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST