May 1, 2026, 10:24 pm
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৫ দিন যাবৎ নিখোঁজ নয়নের সন্ধান পেতে সকলের সহযোগিতা চায় পরিবার

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়ার চন্দ্রপাড়ার মোঃ হাবিবুর রহমানের পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৩৮) ৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। গত ৯ ই ফেব্রুয়ারি শুক্রবার রাত থেকে তার কোন খোঁজ মিলছে না। বিভিন্ন স্থানে নয়নের কোন খোঁজ না মেলায় তার বাবা মা এখন পাগলপ্রায়।

ঢাকার উত্তর বাড্ডায় সিপিডিএল চৌধুরী প্রপার্টিজ লিমিটেড নামের একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন তিনি।
সিরাজুল ইসলামের সহকর্মীরা জানান, এখানে তার আর দুজন সহকর্মীর সাথে কথা কাটাকাটি এবং ঝগড়া হওয়ার পর আনুমানিক রাত ১২ টার দিকে তিনি চলে যান। এরপর আর বাড়ি ফিরে আসেনি তার মুঠোফোন ও বন্ধ রয়েছে ।

এ বিষয়ে নিখোঁজ সিরাজুল ইসলামের ছোট ভাই সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান গত শুক্রবার থেকে আমার ভাইয়ের কোন খোঁজ না মেলায় বিভিন্ন আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করে কোন উপায়ান্তর না পেয়ে ঢাকায় এসে তার কর্মস্থলে যোগাযোগ করি এবং ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করি।
এদিকে সরজমিনে সিরাজুল ইসলাম নয়নের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে গিয়ে দেখা যায় তার বাবা মা তার স্ত্রী সন্তান সবাই তার জন্য কান্নাকাটি করছেন এবং সাংবাদিকদের দেখতে পেয়ে তাদের একটিই আবদার আমাদের নয়নকে ফিরিয়ে দাও।

কেউ যদি সিরাজুল ইসলাম নয়নের পেয়ে থাকেন তাহলে তার ছোটভাই সাইফুল ইসলামের মোবাইল নাম্বারে ০১৭৩২ ৪৮৬৯১৯ যোগাযোগ করার অনুরোধ করেছে তার পরিবারের।



Our Like Page
Developed by: BD IT HOST