November 11, 2026, 12:16 pm
শিরোনামঃ
কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহিত সম্মানিত পুলিশ সুপার, মাসিক অপরাধ পর্যালোচনা সভা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগম ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শাহজাদপুরে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে গণশুনানি সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ​মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সাক্ষাৎ মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন পদ্মা সেতুর টোলপ্লাজায় বৈঠা হাতে আ”লীগ ছাত্রলীগের অবরোধ, ককটেল বিস্ফোরণঃ থানার গেট তালা ২০ বছরের জন্য লিজ নেওয়া জমি দখলের চেষ্টা, গরুর খামার ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সংরক্ষিত নারী আসনের সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Reporter Name

প্রথম বাংলা – দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে জমা দেওয়া সব কয়টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মুনিরুজ্জামান তালুকদার।সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধা নীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রার্থীদের উপস্থিতি তে যাচাই-বাচাই শেষে মনোনয়নপত্রগুলো বৈধ ঘোষ ণা করা হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আর ভোটের তারিখ ১৪ মার্চ। কে উ প্রার্থিতা প্রত্যাহার না করলে এ সময়ের পরই ঘোষণা হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম।

এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আওয়া মী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মনিরুজ্জামান তালুকদারের কাছে দলের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেন।

সেই সময় ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আ মরা আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন প্রার্থীর মনোনয় নপত্র জমা দিয়েছি। প্রার্থীদের মধ্যে একজন ১৪ দলীয় জোটের। রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি আমরা।

সেসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জা তীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দ প্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী বিশেষ সরকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST