June 24, 2026, 10:12 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শরীয়তপুরে উপ-নির্বাচনে জাল ভোট দিতে এসে প্রবাসী আটক

Reporter Name

মোঃ রাশেদুল ইসলাম রিয়াদ, (শরীয়তপুর) প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত্যুবরণ করায় বিধি অনুযায়ী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন চলছে। নির্বাচনে জাল ভোট দিতে এসে এক প্রবাসী আটক হয়েছেন।

শনিবার (৯ মার্চ) বেলা ১১ টার দিকে বড় কান্দি ইউনিয়নের মনাই ছৈয়াল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জাল ভোট দিতে এসে আটক হওয়া অনন্ত শিকদার মনাই ছৈয়াল কান্দি গ্রামের আক্তার হোসেন শিকদারের ছেলে। তিনি মালেশিয়া প্রবাসী ছিলেন।

প্রিজাইডিং অফিসার সূত্রে জানা যায়, অনন্ত শিকদার নামে এক মালেশিয়া প্রবাসী শনিবার বেলা ১১ টার দিকে বড়কান্দি ইউনিয়নটির ৪ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র মনাই ছৈয়াল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে আসেন। ব্যালেট পেপার নেওয়ার সময় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হোন। এরপর তাকে নির্বাচনে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

জাল ভোট দিতে এসে আটক হওয়ার বিষয়ে অনন্ত শি কদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমা কে ৪ নং ওয়ার্ডের মেম্বার জামাল শেখ একটি স্লিপ দি য়ে বলেছেন ভোট দিয়ে আসো। আমি ওই স্লিপ নিয়ে ভোট দিতে আসার পর আমাকে আটক করা হয়েছে৷ আমি আর কিছু জানি না।

এবিষয়ে বড় কান্দি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার জামাল শেখ বলেন, আমি অনন্তকে চিনি।তবে তাকে আমি কোনো স্লিপ দিয়ে ভোট দিতে পাঠাইনি বি ষয়টি নিয়ে লেখালেখি করার দরকার নেই।কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মুক্তি রানী দে মন্ডল বলেন, জাল ভোট দিতে আসা ওই ব্যক্তিকে আইনশৃংখলা বাহিনী নিয়ে গেছে। এর বেশি কিছু আমি বলতে পারব না।

নির্বাচনে দায়িরত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. পার ভেজ বলেন,জাল ভোট দেওয়ার অভিযোগে একজন কে আমরা আটক করে নিয়ে এসেছি। এখনও তার বি ষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য,গত বছরের ৯ সেপ্টেম্বর বড়কান্দি ইউনিয়ন প রিষদের চেয়ারম্যান শফি উদ্দিন খলিফার মৃত্যুতে ইউ নিয়নটিতে বিধি অনুযায়ী চেয়ারম্যান পদে উপ-নির্বাচ নের আয়োজন করা হয়। উপ-নির্বাচনে ১৫ হাজার ২৯ ০ জন ভোটারের বিপরীতে মোট প্রার্থী ৬ জন।প্রার্থীরা হলেন,চশমা প্রতীক নিয়ে এম এ ওয়াহাবমাদবর,ঘোড়া প্রতীক নিয়ে লুৎফর রহমান,

মোটর সাইকেল প্রতীক নিয়ে আলী আশ্রফ মাল, টেবিল ফ্যান প্রতীক নিয়ে রাব্বি মাল, অটোরিকশা প্রতীক নিয়ে মতিউর রহমান শিকদার, আনারস প্রতীক নিয়ে হাচিনা বেগম।



Our Like Page
Developed by: BD IT HOST