November 25, 2026, 2:23 pm
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম হবে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল; পরিদর্শনে ভুটানের রাজা

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম’নিজস্ব প্রতিবেদকঃ

তাং-২৮.০৩.২০২৪ বৃহস্পতিবার
আজ দুপুরে কুড়িগ্রামে অবস্থান করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্ব প্রান্তে  ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরে তিনি সড়ক পথে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। ভুটানের রাজা ১৪ সদস্যের সফর সঙ্গী নিয়ে সকালে সৈয়দপুর বিমান বন্দরে অবতন করেন। পরে সড়ক পথে দুপুর পৌনে ১২টায় কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌছেন। সেখানে মধ্যান্য ভোজ শেষে দুপুর দেড়টায় অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

এ সময় তথ্যমন্ত্রী এম,এ আরাফাত,নৌ পরিবহন প্রতিম ন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য ডাঃ হামিদুল হক খন্দকার,সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ,বেজার নির্বাহী  চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন,জেলাপ্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আলআসাদ মোঃ মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে ভুটা নের রাজার কুড়িগ্রাম সফরের বিষয়টি ইতিবাচক হিসে বে দেখছেন স্থানীয় ও ব্যবসায়ীরা।আর ভুটানের রাজা র আগমনকে ঘিরে কঠোর নিরাপত্তাসহ সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেন স্থানীয় প্রশাসন। ধরলা নদীর পুর্ব পাড়ে ২১৯ একর জমির উপর গড়ে তোলা হবে জিটুজি ভিত্তিতে এ বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল।

২০১৫ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কু ড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক জনসভায় এ জেলা য় একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দেন। ভু টানের রাজার ৪ দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন ২৫ মার্চ সোমবার ঢাকায় কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থ নৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ও ভুটানসর কারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্মারক স্বাক্ষরিত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST