May 5, 2026, 9:04 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে রায়পুর ঐতিহ্যবাহী মোল্লার হাট বাজারে প্রশাসনের তত্ত্বাবধানে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরতে শুরু করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী ধোবাউড়ায় ধান ব্যবসায়ীকে জবাই করে হত্যা, ফিশারির পাড় থেকে লাশ উদ্ধার মুক্তাগাছায় সিএনজি ও বালুরট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪ আহত-২ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জন গ্রেফতার পে স্কেলের জন্য বরাদ্দ হচ্ছে ৩৫ হাজার কোটি টাকা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধ ন স্বাধীন সাংবাদিকতা,মতপ্রকাশের অধিকার গণমাধ্যমের নিরা পত্তা নিশ্চিতে কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রামগতির কৃতি সন্তান রিয়াজ ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মঠবাড়িয়া’য় তুচ্ছ বিষয় নিয়ে মসজিদের ইমামের উপর হামলা

Reporter Name

পিরোজপুর প্রতিনিধিঃমোঃ বেল্লাল জোমাদ্দার:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী হাওলাদার বাড়ি জামে মসজিদের (খাল আগা) ইমাম মোঃ আলী হোসেনকে কুপিয়ে জখম করেছে বড়শিঙ্গা গ্রামের পাঁচশতকুড়া এলাকার সুমন ও তার লোকজন। সুমন ওই এলাকার জলিল তালুকদারের ছেলে।সে পেশায় একজন রেন্ট এ কার।ঘটনার পর থেকেই সুমন পলাতক রয়েছে। 

 গত ১ এপ্রিল সন্ধ্যার পর তুচ্ছ বিষয় নিয়ে আলী হোসেন নামে ওই ইমামের ওপর হামলা চালানো হয়। থানা পুলিশ তদন্ত সাপেক্ষে ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম। 

জানা গেছে, ঘটনার কয়েকদিন আগে তর্ক বিতর্কের জের ধরে সুমনের স্ত্রী শ্বাশুড়িকে বসার টুল (ফ্রী) নিক্ষেপ করে।ঘটনার দিন মসজিদের ইমাম আলী হোসেনের স্ত্রী এ বিষয়টি নিয়ে ঘরে বসে নিজেরা আলোচনা করে।এ আলোচনা শুনতে পেয়ে সুমন ও সুমনের স্ত্রী উত্তেজিত হয়ে আলী হোসেনের স্ত্রীকে শাসাতে থাকে।এ সময় আলী হোসেন মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ আদায় করে ঘরে এসে প্রতিবাদ করলে সুমন ও তার পরিবারের লোকজন হামলা চালায়। এতে আলী হোসেনের মাথা ফেটে যায়,একটি কানের আংশিক কেটে যায় এবং ইটের আঘাতে মুখমন্ডল থেঁতলে যায়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশালে রেফার করেন।এ ঘটনার পর ওই মসজিদটিতে তারাবির নামাজ পড়ানো বন্ধ হয়ে যায়।সকালে মসজিদের মক্তবে পড়তে এসে কোমলমতি শিশুরা বাড়ি ফিরে যায়। 

তুচ্ছ বিষয় নিয়ে মসজিদের একজন ইমামের ওপর কেন হামলা করা হয়েছে তা জানার জন্য সুমন নামে ওই যুবকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST