May 4, 2026, 8:50 am
শিরোনামঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধ ন স্বাধীন সাংবাদিকতা,মতপ্রকাশের অধিকার গণমাধ্যমের নিরা পত্তা নিশ্চিতে কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রামগতির কৃতি সন্তান রিয়াজ ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, তদবির করলেই ‘অপরাধী’ গ্রেফতার ১৫২ বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হত্যা :পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন আসামি গ্রেফতার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী ::তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হিজড়াদের হামলায় চোখ হারাতে বসেছে এসআই

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর পরীবাগে হিজড়াদের হামলায় পুলিশের এক উপ পরিদর্শকের (এসআই) চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। এতে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আহত পুলিশ কর্মকর্তা নাম মো. মোজাহিদ।

শনিবার (১ জুন) দিবাগত রাত সাড়ে তিনটায় পরীবাগ এলাকায় ঘটনা ঘটে।

রমনা থানা সূত্রে জানা গেছে, রমনা থানার এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরীবাগ এলাকায় ডিউটি করছিল। এসময় হিজড়াদের একটি দল রাস্তায় ছিনতাইয়ের চেষ্টা করে। সেসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে হিজড়ারা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপের শুরু করে। এসময় একটি ইট এসআই মোজাহিদের চোখে গিয়ে পড়ে। এতে মুজাহিদের চশমার কাচ ভেঙে চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

এ বিষয়ে রোববার (২ জুন) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই ও অনৈতিক কাজ করায় শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অংশ নেয় রমনা থানা। অভিযানের একপর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ইট এসআই মোজাহিদ চোখে লাগে। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হন।

তিনি বলেন, এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে। আরও কয়েকটি অপারেশন লাগবে। এঘটনায় জড়িত তিন হিজড়াকে আটক করা হয়েছে।
সুত্র, Dhakapost



Our Like Page
Developed by: BD IT HOST