November 11, 2026, 6:09 am
শিরোনামঃ
দিঘারকান্দায় চুরের উপদ্রব বৃদ্ধি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (COP31) যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রায়পুরের মেয়ে খালেদাকে স্বামীর বাড়িতে বিষ খাইয়ে হত্যার অভিযোগ “নরসিংদীতে বিদেশি_পিস্তল ও গুলিসহ চিহ্নিত-শীর্ষ সন্ত্রাসী-সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার! অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ কর্তৃক জাককানইবি পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ আইজিপির সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদলের সাক্ষাৎ দিরাই প্রতিদিন নামে এক অনিব্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ রামগতি ও কমলনগরে ৩১ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণ: নিম্নমানের ইট সরিয়ে মানসম্মত কাজ করছে বি জে কোম্পানি পুলিশ সুপার রাজশাহী “পদোন্নতি প্রাপ্ত”পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এক হাটের পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : আইজিপি

Reporter Name

প্রথম বাংলা-ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধু রী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, কেউ এক হাটের কোরবানির পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইজিপি শুক্রবার বিকালে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, চন্দ্রা এবং ঢাকা জেলার আশুলিয়ায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকু ল ইসলাম বিপিএম (বার),পিপিএম (বার),হাইওয়ে পুলিশের অ তিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), ও ডিআই জি মাহফুজুর রহমান বিপিএম (বার),ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম,গাজীপুর মেট্রো পলিটন পুলিশের কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার),গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম (বার),ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম (বার) সহ অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন,ঈদুল আযহা উপলক্ষে জনগণের ঈদযাত্রা স্ব স্তিদায়ক করা এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে হাই ওয়ে পুলিশ,ইন্ডাস্ট্রিয়াল পুলিশ,রেলওয়ে পুলিশ,নৌ পুলিশ, এ পিবিএন,র‍্যাব,জেলা পুলিশসহ পুলিশের সকল ইউনিট একযো গে একসাথে কাজ করছে।

তিনি বলেন,সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতি রোধে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। তিনি এক্ষেত্রে সচেতন থাকার জন্য যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানান।

আইজিপি বলেন,পুলিশ সদস্যরা নিজেদের ঈদ উদযাপন বিস র্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করাকেই নিজেদের আনন্দ মনে করেন। তিনি বলেন, সেবাই পুলিশের উৎসব, সেবাই পুলিশের আনন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST