May 25, 2026, 12:06 pm
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময় দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে দেশী মদের দোকান সিলগালা করায় মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ

Reporter Name

শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশি মদের দোকান সিলগালা করায় শাহজাদপুর কলেজ জামে মসজিদের মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ ই জুলাই) বাদ আছর শাহজাদপুর কলেজ জামে মসজিদের মুসল্লিদের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়। পরে কলেজের দক্ষিণ গেট সংলগ্ন বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়।

জানা যায়, সম্প্রতি শাহজাদপুরে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করায় শুক্রবার (১২ই জুলাই) জুম্মা নামাজ শেষে শাহজাদপুরের সর্বস্তরের মুসল্লীরা দেশি মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন। পরে মনিরামপুর বাজারে অবস্থিত মানিক সরকারের মালিকানাধীন সরকার অনুমোদিত একটি দেশি মদের দোকান ভাঙচুর করে মুসল্লিরা।

চলমান মাদক বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক রবিবার সন্ধ্যায় পৌর শহরের মনিরামপুর বাজারে মানিক সরকারের দেশী মদের দোকান সিলগালা করে দেওয়া হয়।

মুসল্লিরা জানায়, জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে ও সমাজকে মাদকের থাবা থেকে রুখতে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আমরা আনন্দিত। এই আনন্দ উদযাপন করতেই আমরা একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছি। এসময় তারা প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সরকারের কাছে আবেদন জানান যেন মানিক সরকারের মদের লাইসেন্স বাতিল করা হয় এবং সকল প্রকার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়।

এসময় মাদক বিরোধী আন্দোলনের নেতৃত্ব প্রদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ ফারুক সরকার, মোঃ মোস্তাকিম আহমেদ, হাফেজ মোঃ ফুয়াদ হাসান প্রমূখ।



Our Like Page
Developed by: BD IT HOST