August 26, 2026, 1:45 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

Reporter Name

প্রথম বাংলা – এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিনের চাকরি থেকে অবসর উপলক্ষে বুধবার (৩১ জুলাই ২০২৪) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশের কাজ চ্যালেঞ্জিং। প্রতিদিনই কোন না কোন চ্যালেঞ্জ পুলিশকে মোকাবেলা করতে হয়।

তিনি বলেন, জনাব এস এম রুহুল আমিন একজন সফল কর্মকর্তা হিসেবে তাঁর কর্মজীবনে পেশাগত দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন।

আইজিপি বিদায়ী পুলিশ কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জনাব এস এম রুহুল আমিন সকল পর্যায়ের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জনগণের বন্ধু হওয়ার লক্ষ্যে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এস এম রুহুল আমিন ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ডিআইজি হিসেবে রেলওয়ে রেঞ্জ ও পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন।

এস এম রুহুল আমিন সুদীর্ঘ সাড়ে তেত্রিশ বছরের বেশি সময়ের বর্ণিল পেশাগত জীবন সাফল্যের সাথে সম্পন্ন করে বুধবার (৩১ জুলাই ২০২৪) অবসরে গেলেন।



Our Like Page
Developed by: BD IT HOST