June 30, 2026, 2:41 am
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আইনশৃঙ্খলা রক্ষায় তিন বাহিনীর সঙ্গে বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সহায়তা করছে: আইএসপিআর

Reporter Name

প্রথম বাংলা – সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা, নৌ ও বিমানবাহিনীর সঙ্গে বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সহায়তা করছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে সকলের সহযোগিতা একান্ত কাম্য। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার পরে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।

শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ছাড়েন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা চলছে। ওদিকে দেশের বিভিন্ন জায়গায় থানা, আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঘরবাড়ি, সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে। থানা ও পুলিশের ওপর হামলার ঘটনা ব্যাপকভাবে ঘটেছে। ফলে থানাগুলোতে পুলিশ নেই। ঢাকার সড়কে নেই ট্রাফিক পুলিশও।

এদিকে আজ এক ভিডিও বার্তায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ-আল-মামুন বলেন, তিনি অনুরোধ করছেন যে পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে আক্রমণের ঘটনা সংঘটিত না করার বিষয়ে রাজনৈতিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেন সবাইকে আহ্বান জানান।

এছাড়া বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) এক বার্তায় ঢাকাসহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব আনসার সদস্যদের দেওয়ার কথা জানানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST