July 7, 2026, 3:14 am
শিরোনামঃ
ম্যানেজ মানির নামে প্রকল্পে ১২–১৪ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ, জাজিরার পিআইওকে ঘিরে তোলপাড় রাজারহাটের বুদ্ধি”প্রতিবন্ধী আরিফুল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বরিশালের বিএন‌পি নেতা ঢাকায় গ্রেপ্তার

Reporter Name

প্রথম বাংলা -বরিশাল নগরীর ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামাল হোসেন নোমানকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা।

রোববার (২৩ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডির ২৭ নম্বরে তার নিজ বাসভবন থেকে পালানোর সময় তিনি গ্রেপ্তার হন।

জামাল বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য। তার ভাই ৯নং ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর হুমায়ন ক‌বির লিংকু। সি‌টি নির্বাচ‌নের সময় মহানগর যুবদ‌লের সহ-সভাপ‌তি পদ থে‌কে তা‌কে ব‌হিষ্কার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন । তিনি বলেন, একটি চাঁদাবাজির মামলায় জামাল হোসেন নোমান ঢাকায় গ্রেপ্তার হয়েছে তাকে বরিশালে আনতে কার্যক্রম চলমান রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ৬ আগস্ট ৭৫ বছর বয়স্ক মালতী রাণী নাথের জমি,দোকান দখল ও লুটপাট করার পাশাপা‌শি চাঁদাবাজী ক‌রে জামাল হোসেন নোমানসহ তার বাহিনী। ওই ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন বরিশাল নগরীর চকবাজারের দেবনাথ বস্ত্রালয়ের মালিক দেবাশীষ দেবনাথ। মামলার পর থেকেই আসামিরা পালিয়ে ছিলেন।

মামলার বাদী দেবাশীষ দেবনাথ বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পত‌নের পরের দিন ৬ আগস্ট অবৈধভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেন বিএনপি নেতা নোমান ও তার ভাই কাউন্সিলর লিংকুসহ ১০/১২ জন। সেই ঘটনায় জামাল হোসেন নোমান ঢাকায় গ্রেপ্তার হলেও বাকি আসামিরা এখনও অধরা রয়েছে। তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST