June 3, 2026, 6:28 pm
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা:গ্রেপ্তার ১

Reporter Name

প্রথম বাংলা – যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ওপর হামলা করেছে দুর্বৃত্ত। বুধবার ময়মনসিংহে তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে। এসময় পিটিয়ে সাংবাদিক দেলোয়ার হোসেনের ডান হাত ভেঙ্গে ফেলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর বারোটার দিকে সংবাদ সংগ্রহের কাজে যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরোচীফ হোসাইন শাহীদ ও দেলোয়ার হোসেন মোটরসাইকেলে করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পাটগুদাম এলাকার ঢাকা রেল ক্রসিংএ রেলওয়ে নিউ কলোনি এলাকায় পৌছালে এক যুবক তাদের উপর অতর্কিত হামলা চালায়। প্রথমে রেল লাইনের পাথর দিয়ে হোসাইন শাহীদের মাথায় আঘাত করে।

সাংবাদিক দেলোয়ার হোসেনের উপর চড়াও হয় এসময় ক্যামেরা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। একপর্যয়ে দেলোয়ার হোসেনের কানে ও হাতে কামড় দেয় ও পিটিয়ে তার ডান হাত গুরুতর আহত করে ভেঙে যায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ও নিউ কলনি এলাকা থেকে ঐ যুবককে আটক করে। তার নাম আলিফ ইমরান, বাবা শফিকুল ইসলাম।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলাম গণমাধ্যম কে জানান হামলাকারিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নেয়া হচ্ছে প্রয়োজনিয় আইনি ব্যাবস্থা।



Our Like Page
Developed by: BD IT HOST