April 30, 2026, 7:45 pm
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব উপায়ে প্রতারণা, সংঘবদ্ধ চক্রের আরও এক সক্রিয় সদস্য গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – যুক্তরাষ্ট্রে মারা যাওয়া কথিত ব্যক্তির বিমার পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব উপায়ে প্রতারণার ঘটনায় রুজুকৃত মামলায় সংঘবদ্ধ প্রতারক চক্রের আরও এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম পান্না বেগম (৪১)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০২৪) বিকাল ৫:৩০ টায় নারায়ন গঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার মাধ্যমে আদায়কৃত নগদ ৬ লক্ষ ১ হাজার ২৫০টাকা, বিভিন্ন ব্যাংকের ৩৬ টি এ্যাকাউন্টের চেকের পাতা, ৩টি ভিসা কার্ড, প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৮টি সিমকার্ড, পান্না ইন্টারন্যাশনাল নামক ভুয়া এজেন্সির ৮ টি ভিজিটিং কার্ড, প্রতারণার কাজে ব্যবহৃত ১টি রাবার স্ট্যাম্প ও ১টি সীল প্যাড এবং ১টি অফিসিয়াল হাত ব্যাগ উদ্ধার করা হয়।

পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে ভিকটিম মো: নুরুজ্জামান বাদী হয়ে গত ১২ অক্টোবম্বর ২০২৪ তারিখে নিউমার্কেট থানায় একটি মামলা রুজু করেন। মামলার এজাহারে বলা হয়, গত ২৯/০৯/২০২৪ তারিখ দুপুরে ‘Anna Harrison’ নামক ফেসবুক আইডির সাথে বাদী মো: নুরুজ্জামান এর যোগাযোগ হয়। সে বাদীকে জানায় বাংলাদেশী বংশোদ্ভূত মিঃ মোহাম্মদ বেলটন নামে এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে কর্মরত থাকা অবস্থায় মারা যায় এবং যুক্তরাষ্ট্রের এলাইনস ব্যাংকে বেলটনের পাঁচ মিলিয়ন ডলার জমা রয়েছে।

সে বাদীকে উক্ত মৃত ব্যক্তির আত্মীয় পরিচয় দেওয়ার জন্য বলে এবং এলাইনস ব্যাংক ম্যানেজারের আরেকটি হোয়াটস অ্যাপ নাম্বার দেয়। Anna Harrison তার বানানো ম্যাসেজ সেই ব্যাংক ম্যানেজারকে দিতে বলে। তারপর বাদীকে সে তার কথিত আইন উপদেষ্টার নাম্বার দিলে বাদী তার সাথেযোগাযোগ করে। কথিত আইন উপদেষ্টা বিমার টাকা পাওয়ার জন্য বাদীকে ৭৬ হাজার মার্কিন ডলার প্রেরণ করতে বলে। পরবর্তী সময়ে Anna Harrison ৭৬ হাজার মার্কিন ডলার পরিশোধের একটি পেমেন্ট স্লিপ বাদীকে প্রদান করে।

পরবর্তী সময়ে কথিত ব্যাংক ম্যানেজার বিমার ৫ মিলিয়ন ডলার বাংলাদেশে পাঠানোর জন্য একটি শিপিং কোম্পানীর নিকট ২ টি ল্যাগেজ প্রদান করেছে বলে বাদীকে জানায় এবং প্রমাণ স্বরূপ একটি ভিডিও দেখায়। ব্যাংক ম্যানেজার বিমা খরচ এবং ডেলিভারি খরচ বাবদ ১ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করার কথা বললে বাদী তার কথা মতো ডাচ বাংলা ব্যাংকের উত্তরা শাখার একটি অ্যাকউন্টে তা প্রদান করে।

এরপর গত ৩ অক্টোবর সকাল আটটায় একটি নাম্বার থেকে অজ্ঞাতনামা একজন ফোন করে নিজেকে ঢাকা বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা পরিচয় দেয় এবং বাদীর দুটি ল্যাগেজ কাস্টমসে আটকে আছে বলে জানায়। লাগেজ দুটি ছাড়াতে চার লক্ষ সাত হাজার টাকা দেওয়ার কথা বললে বাদী তাদের কথা মতো ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে তা প্রদান করে। এরপর বাদী কথিত কাস্টমস কর্মকর্তার কথা মতো আয়কর ও ট্যাক্স বাবদ আরো ১১ লক্ষ ৭৫ হাজার টাকা ইসলামী ব্যাংকের আরেকটি অ্যাকাউন্টে প্রদান করে। এসব টাকা প্রদান করার পরও তারা বাদীর কাছে আরো ১০ লক্ষ ৫০ হাজার টাকা চায়।

এভাবে বার বার টাকা চাওয়ায় বাদীর সন্দেহ হলে তিনি বিমানবন্দর কাস্টমসের সাথে যোগাযোগ করে জানতে পারেন এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। এভাবে সংঘবদ্ধ প্রতারক চক্রটি বাদীর কাছ থেকে সবমিলিয়ে ১৭ লক্ষ ৬৭ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।

তদন্তাধীন এই মামলায় তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের গুরুত্বপূর্ণ সদস্য পান্না বেগমকে গতকাল নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত পান্না বেগম সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে মূলত ‘Anna Harrison’ নামে ফেইক ফেসবুক আইডিটি পরিচালনা করত এবং নিজেকে কাস্টমস অফিসার পরিচয় দিয়ে ভিকটিমদেরকে ফোন করে তাদের কাছে টাকা চাইত। এভাবে প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ একই কৌশলে অসংখ্য মানুষকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিউমার্কেট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ২০২৪খ্রি. সকালে রাজধানীর বনশ্রীর মডেল এজেন্সী নামক একটি অফিস থেকে এই প্রতারক চক্রের সদস্য মোঃ আজিজ মোল্লাকে গ্রেফতার করা হয়েছিল।
সুত্র, DMP



Our Like Page
Developed by: BD IT HOST