May 30, 2026, 1:37 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় নির্ধারণে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন সচিবগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বেল্লাল হোসেন,আরও বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা জামাতের আমির মোঃ মিজানুর রহমান।

সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা, মৎস্য সম্পদ এবং প্রাণিসম্পদ সংরক্ষণে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন সচিবগণ তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে শাহজাদপুরের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST