September 18, 2026, 6:57 am
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত রের উদ্যোগে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাদলা স্কুল মাঠে আয়োজিত মাঠ দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শত শত কৃষক-কৃষাণীর উপস্থিতি মাঠ দিবসের গুরুত্ব ও সাফল্যকে আরও উজ্জ্বল করেছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসা রণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা খামা রবাড়ির তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচাল ক কৃষিবিদ মুহম্মদ আরশেদ আলী চৌধুরী।তিনি বলেন, বাংলা দেশে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হলে আধুনি ক প্রযুক্তি ও সঠিক চাষ পদ্ধতির প্রয়োগ জরুরি। কৃষকদের উচিত ধান চাষের পাশাপাশি সরিষা উৎপাদন করা। সরিষার তেল সাশ্রয়ী এবং স্বাস্থ্যসম্মত।

বগুড়া অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং অফিসা র মো. আখেরুল রহমান এবং অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মক র্তা শুভজিৎও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তাঁরা তেলজাতীয় ফস লের চাষাবাদে সঠিক বীজ, সার ব্যবস্থাপনা, এবং রোগবালাই নিয়ন্ত্রণের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং তেল জাতীয় ফসল চাষে আধুনিক প্রযুক্তির প্রয়োগের বিষয়ে আলো চনা করা হয়।উপস্থিত কৃষক-কৃষাণীরা জানান,এ ধরনের আয়ো জন তাদের চাষাবাদে নতুন দিকনির্দেশনা দেয় এবং উৎপাদন শীলতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবির জেরি আহমেদ বলেন, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে কৃষকদের আয় বৃদ্ধি করা।

এর পাশাপাশি তেলজাতীয় ফসলের বৈজ্ঞানিক গবেষণা ও মাঠ পর্যায়ের চাষাবাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা।

অনুষ্ঠান শেষে মাঠে তেলজাতীয় ফসলের বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST