September 28, 2026, 8:19 am
শিরোনামঃ
সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইনি কাঠামোর দাবি কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও বেসর কারি খাতকে এগিয়ে আসতে হবে : ডিসি ময়মনসিংহ লামায় প্রবাসী চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪ খাদ্য পরিদর্শক বাবুল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলের কাঞ্চনপুরে বাৎসরিক মতুয়া মহোৎসব অনুষ্ঠিত

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল:

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর মহাশ্মশানে বাৎসরিক মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।মতুয়া ভক্তদের উদ্যোগে বিশ্ব সুখহরি রাধা গোবিন্দ সেবাশ্রম ও কাঞ্চনপুর মহাশ্মশান চত্বরে সপ্তম বার্ষিকী
বাৎসরিক মতুয়া মহাউৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মতুয়া মহোৎসবে নড়াইল জেলাসহ পার্শ্ববর্তী যশোর জেলার

বিভিন্ন এলাকা হতে প্রায় ৬০ টি দল অংশ নেয়। মতুয়াদের ঢাকের আওয়াজে ওই সব এলাকার আকাশ বাতাস মুখোরিত হয়ে উঠে।
বাৎসরিক মতুয়া মহাউৎসবে কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মতুয়া অলোক পান্ডের সঞ্চালনায় ও মতুয়া প্রশান্ত কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান বাটো সভাপতি লোহাগড়া উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানুজ্জামান সেলিম কাজী সাধারণ সম্পাদক লোহাগড়া উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহ আলম সরদার সাংগঠনিক সম্পাদক লোহাগড়া উপজেলা বিএনপি,
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ সাবু সদ্দার ইউপি সদস্য নয়াগ্রাম ইউনিয়।

এছাড়া অনুষ্ঠানের সমন্বয়কারীদের মধ্যে উপস্থিত ছিলেন,অসিম কুমার পাল সভাপতি মতুয়া মিশন নড়াইল জেলা শাখা, মতুয়া বাসুদেব পাল, মতুয়া পংকজ বিশ্বাস, মতুয়া বিপুল রায়,মতুয়া বিধান রায়,মতুয়া অনিমেষ বিশ্বাস, মতুয়া সঞ্জয় মালাকার,মতুয়া নিখিল বাইন,মতুয়া নিখিল বিশ্বাস, মতুয়া সানু বিশ্বাস, মতুয়া নারায়ণ সরকার, মতুয়া বৃন্দাবন সরকার, মতুয়া অমিও চৌধুরী, মতুয়া উত্তর শাখারী,মতুয়া পরিতোষ সরকার,মতুয়া অশোক বিশ্বাস, মতুয়া কুমারেশ বিশ্বাস, মতুয়া গৌড় শীল,সহ আরও অনেকে।

বুধবার (১৫ জানুয়ারী)এ মতুয়া উৎসবকে ঘিরে গোটা এলাকায় আনন্দের আমেজ বিরাজ করে। মতুয়া উৎসব লোকজ মেলায় পরিণত হয়। মন্দির চত্বরে বিভিন্ন দোকানীরা পসরা সাজিয়ে বসেন। একাধিক দোকানী জানান, তারা প্রতিবছর এখানে আসেন ব্যবসা করার জন্য। এ মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের হাজার হাজার মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজা অর্চনা,প্রসাধ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন।



Our Like Page
Developed by: BD IT HOST