November 9, 2026, 6:12 pm
শিরোনামঃ
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ কর্তৃক জাককানইবি পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ আইজিপির সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদলের সাক্ষাৎ দিরাই প্রতিদিন নামে এক অনিব্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ রামগতি ও কমলনগরে ৩১ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণ: নিম্নমানের ইট সরিয়ে মানসম্মত কাজ করছে বি জে কোম্পানি পুলিশ সুপার রাজশাহী “পদোন্নতি প্রাপ্ত”পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করান সুনামগঞ্জের ষোলঘরস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশানঘাটে দু”দিনব্যাপী কালীমাতার পূজার্চ্চনা ও মোমবাতি প্রজ্বলন আসন্ন ৬ নং চরশাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে খসরুল আলম মাহমুদ ডিআই-১, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জসীম উদ্দিন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গণতান্ত্রিক সরকার না থাকায় কেউ বিনিয়োগে সাহস পাচ্ছে না – রিজভী

Reporter Name

প্রথম বাংলা – সংস্কারের নামে জনগণের চোখে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে,বিএনপি সংস্কারের পক্ষে।তবে,এর আগে গণতন্ত্রকে মজবুত করা জরুরি।’ আজ দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,‘গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি,জনগণের ক্ষমতা সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কে সংগঠন তৈরি করবে, কে দল তৈরি করবে এটা সরকারের বিষয় নয়।’ দেশে এই মূহূর্তে একটি গণতান্ত্রিক সরকার জরুরি বলে উল্লেখ করেন রিজভী।

তিনি বলেন,‘আমাদের অর্থনৈতিক সংকট দিন দিন প্রকট হচ্ছে ফলে বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে।রিজার্ভ আবা র কমতে শুরু করেছে।’তিনি বলেন,‘এমনকি দেশেগণতান্ত্রিক সরকার নেই বলেই বাণিজ্য খাতে কেউ বিনিয়োগ করতেসাহস পাচ্ছে না। দেশে বিদেশে সবাই এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেএই অনিশ্চয়তা কাটানোর জন্যই একটি জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার দরকার।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন,গ্যাসের দাম প্রতি সিলিন্ডা রে ১৯ টাকা করে বাড়ানো হয়েছে; এটা অযৌক্তিক ওগণবিরো ধী।গ্যাসের এই অস্বাভাবিক দাম বাড়ানোর ফলে সীমিত ও নিম্ন আয়ের মানুষের জীবন ও জীবিকার ওপর ভয়ংকর চাপ পড়বে ।’ রুহুল কবীর রিজভী বলেন, ‘আমরা গণতান্ত্রিক দল অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিই। কিন্তু সরকারকেও মনে রাখতে হবে তাদের কোনো সিদ্ধান্তই যেন গরিব মানুষ মারার সিদ্ধান্ত না হয়

তিনি বলেন, ‘এমনিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিদিন বাড়ছে। সরকার চালের দাম কমাতে পারেনি। তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে এটা মরার ওপর খাঁড়ার ঘা ছাড়া কিছুই নয়।’ বিএনপির এই মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনা দেশের জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছিল। ছাত্র-জনতার রক্ত ঝরা গণ-আন্দোলনে সেই ভয়ংকর ফ্যাসিবাদ শেখ হাসিনাদেশ থেকে পালিয়ে গেছে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি হয়েছে জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।’

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের অনেক কিছু করার আছে।প্রথমেই জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। কারণ, গত ১৬-১৭ বছর ধরে দেশের জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি।



Our Like Page
Developed by: BD IT HOST