May 26, 2026, 5:16 am
শিরোনামঃ
ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উত্তরায় দম্পতিকে কুপিয়ে জখম যুবক গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – ‘বেপরোয়া’ বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করা আলফাজ নামে এক যুবককে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যম কে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

এ ঘটনায় সোমবার রাতেই মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) নামে দুজনকে গ্রেফতার করা হয়।

সবশেষ ২৩ বছর বয়সী আফলাজসহ তিনজনকে গ্রেফতার করার পর ওসি হাফিজুর বলেন, এ ঘটনায় জড়িত আরও তিনজন পলাতক। তাদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ওই দম্পতিকে যে দুজন সরাসরি কোপ দিয়েছে তাদের মধ্যে আলফাজ একজন, আরেকজন পলাতক। গ্রেফতাররা প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে‘বেপরোয়া’একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতিও এর প্রতিবাদ করেন।

এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতি কে হুমকি দেয় ও একপর্যায়ে কিল-ঘুসি মারে। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্রসহ ওই দম্পতির ওপর চড়াও হয়।

ওসি হাফিজুর বলেন,আহত দম্পতি হাসপাতালে চিকিৎসা নিয়ে ছেন, তারা শঙ্কামুক্ত এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইপ্তি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST