April 28, 2026, 3:50 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারের দুর্নীতির খোঁজে আইন মন্ত্রণালয়ের অনুসন্ধানী কর্মকর্তা ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে একাধিক মোবাইলসহ এক জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আওয়ামী সুবিধাভোগী,নেত্রকোনা ডিসি ফুড মোয়েতাছুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়েন কাস্টমস কর্মকর্তা, পরে মৃত্যু দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টাঙ্গাইলে হর্টিকালচার সেন্টারে পুষ্টি উন্নয়ন প্রকল্পের ১৯ লাখ টাকা আত্মসাৎ

Reporter Name

 

প্রথম বাংলা – টাঙ্গাইলের ভালুককান্দি হর্টিকালচার সেন্টারে পুষ্টি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ দেওয়া মাটি ভরাটের ১৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন নার্সারী তত্ত্বাবধায়ক মো. আব্দুল মান্নান। এ নিয়ে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে চলছে নানা

সমালোচনা। জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরে পুষ্টি উন্নয়ন প্রকল্প থেকে টাঙ্গাইলের ভালুককান্দি হর্টিকালচার সেন্টারে মাটি ভরাটের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।কিন্তু সেই বরাদ্দকৃত টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেন নার্সারী তত্ত্বাবধায়ক মো. আব্দুল মান্নান। এ নিয়ে সমালোচনা শুরু হলে বাধ্য হয়ে স্থানীয় এক বিএনপি নেতা ও মাটি ব্যবসায়ী মনিরুর ইসলামের মাধ্যমে এক লাখ টাকার আট ট্রাক মাটি ফেলা হয়। বাকি ১৯ লাখ টাকাই তিনি খেয়ে ফেলেন।

হর্টিকালচার সেন্টারে গিয়ে কথা হয় কয়েকজন কর্মচারীর প্রতিনিধির সাথে। তারা জানান, যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তার সম্পূর্ণই খেয়ে ফেলেছেন আব্দুল মান্নান। মাত্র এক লাখ টাকার আট ট্রাক মাটি ফেলেছেন।

এরমধ্যে হর্টিকালচার সেন্টারে চার ট্রাক মাটি সীমানা প্রাচীর ঘেসে, দুই ট্রাক মাটি একটি গর্ত ভরাটের জন্য এবং দুই ট্রাক মাটি নার্সারীর ভেতরে ফেলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, স্যার (মো. আব্দুল মান্নান) বরাদ্দের ২০ লাখ টাকাই আত্মসাৎ করেছিল। কিন্তু অন্যান্য কর্মকর্তাদের সমালোচনায় বাধ্য হয়ে মাত্র এক লাখ টাকার চারট্রাক মাটি ফেলেছেন স্থানীয় এক বিএনপি নেতার মাধ্যমে। বাকি ১৯ লাখ টাকাই তিনি আত্মসাৎ করেছেন।

সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মনির জানান, নার্সারীতে অনেক আগে ৮/১০ টাকা মাটি ফেলা হয়েছে।

এ বিষয়ে ভালুককান্দি হর্টিকালচার নার্সারীর তত্ত্বাবধায়ক (সংযুক্ত) মো. আব্দুল মান্নান গণমাধ্যম কে জানান, তিনি কোন টাকা আত্মসাৎ করেননি সরকারি নিয়ম অনুযায়ী মাটি ফেলা হয়েছে।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ গণমাধ্যম কে জানান, যদি এ ধরনের অনিয়ম হয়ে থাকে তাহলে এ বিষয়ে ক্ষতিয়ে দেখে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে বিভাগী ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি হর্টিকালচার সেন্টারে এ ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে।



Our Like Page
Developed by: BD IT HOST