June 4, 2026, 7:40 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

Reporter Name

 

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ঋষি সুনাককে হারিয়েছেন লিজ ট্রাস। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হলেন ।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তিনি দায়িত্ব গ্রহণ করেন। লিজ ট্রাসকে এ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।খবর বাপসনিউজ।

স্থানীয় সময় সোমবার (৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সময় বেলা সাড়ে ১২টার পরপর লন্ডনের ওয়েস্টমিনস্টারের একটি সম্মেলন কক্ষে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এই নির্বাচন পরিচালনা করে ১৯২২ কমিটি। এর চেয়ারপারসন স্যার গ্রাহাম ব্রাডি ভোটের ফল ঘোষণা করে। তাতে ট্রাসের পক্ষে ৮১ হাজার ৩২৬ ভোট এবং সুনামের পক্ষে ৬০ হাজার ৩৯৯ ভোট পড়েছে।

বিবিসি বলছে, রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে সরকার গঠনের আমন্ত্রণ পাবেন লিজ ট্রাস। এরপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

গত শুক্রবার সন্ধ্যায় কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ের ভোটাভুটি শেষ হয়। সেই ফল ঘোষণা হলো আজ। যেহেতু কনজারভেটিভ পার্টির নতুন প্রধান লিজ ট্রাস নির্বাচিত হয়েছেন সেহেতু তিনিই যাবেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে। খবর রয়টার্স ও বিবিসির।

প্রায় দুই মাস ধরে চলা নেতা নির্বাচনের এ প্রক্রিয়ায় চূড়ান্ত ধাপের প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক এবং পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তাদের মধ্যে লিজ ট্রাস বিজয়ী হলেন।

মন্দার মুখোমুখি হওয়া যুক্তরাজ্যে এখন মূল্যস্ফীতির সংকট আর শিল্প খাতে অস্থিরতা চলছে, নতুন প্রধানমন্ত্রীকে এসব সমস্যার মোকাবিলা করতে হবে।

ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত হওয়ার পর সম্মেলন কক্ষে উপস্থিত দলীয় নেতাদের অভিনন্দন জানান লিজ ট্রাস। সংক্ষিপ্ত বক্তব্যে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করে তিনি বলেন, জনসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ব্রেক্সিট বাস্তবায়ন করেছেন, জনগণকে করোনার টিকা দিয়েছেন এবং বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে পর্যদুস্ত করেছেন।

জ্বালানি বিল কয়েক গুণ বেড়ে অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা যুক্তরাজ্যের নাগরিকদের আশ্বাসের বাণী শুনিয়েছেন লিজ ট্রাস। কর কমানোর পাশাপাশি যুক্তরাজ্যের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে ‘বলিষ্ঠ পরিকল্পনা’ রয়েছে বলে জানিয়েছেন তিনি। ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও আবার লেবার পার্টিকে হারিয়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী হতে যাওয়া লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন লেবার পার্টির নেতা স্যার কিয়ের স্টারমার। তবে কানজারভেটিভ পার্টির এই এক যুগের শাসনমালে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবনে যে সংকট দেখা দিয়েছে তার সমালোচনা করেছেন তিনি। স্যার কিয়ের স্টারমার বলেছেন, এখন দেশের যা প্রয়োজন তা শুধু লেবার পার্টিই দিতে পারে।



Our Like Page
Developed by: BD IT HOST