April 30, 2026, 5:51 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে নকল সার ও কীটনাশক প্রস্তুত করায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ টাকা জরিমানা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের উলিপুর পৌরশহরের ৪নং ওয়ার্ডের নারিকেলবাড়ি বকুলতলা সংলগ্ন খেওয়ারপার এলাকায় দীর্ঘদিন ধরে নকল সার ও কীটনাশকের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল স্থানীয় আছির উদ্দিনের ছেলে আবুবক্কর সিদ্দিক (৪৮)।

গতকাল বুধবার এসকিউ এগ্রিকালচার লিমিটেডের টেরিটরি সেলস অফিসার মোঃ আতিকুর রহমান উলিপুর থেকে নাজিম খাঁ যাচ্ছিলেন। এসময় তাঁর চোখে পড়ে—একটি অটোরিকশায় “থট ৮০ ডব্লিউ ডি.জি” নামের সালফারের মোড়ক ভর্তি নকল কীটনাশক বাজারে নেওয়া হচ্ছে। অটোরিকশাটি চালাচ্ছিলেন মোফা নামের এক চালক।

ঘটনা সন্দেহজনক মনে হলে আতিকুর রহমান তাৎক্ষণিকভাবে উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেনকে অবহি ত করেন। পরে কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাল সার ও কীটনাশকের চালান জব্দ করেন।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)নয়ন কুমার সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১৬(১) ধারা অনুযায়ী আসামি আবুবক্কর সিদ্দিককে দোষী সাব্যস্ত করে মামলা নং ১৮/২৫ এর মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্র ম কারাদণ্ড প্রদান করেন আসামি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযানকালে নকল সার ও কীটনাশক তৈরির কাজে ব্যবহৃত রি-ব্র্যান্ডিংয়ের উপকরণ জব্দ করা হয়। আদালত জব্দকৃত মালামাল ধ্বংস করার জন্য কৃষি অফিসার, উলিপুরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় নকল সার ও কীটনাশকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”



Our Like Page
Developed by: BD IT HOST