April 21, 2026, 1:34 pm
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহে শুরু হতে যাচ্ছে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা,জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা রা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত জেলার বিভিন্ন ভেন্যুতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চারটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেবে- সাঁতার, ফুটবল, কাবাডি ও দাবা (ছাত্র-ছাত্রী উভয় বিভাগেই)। প্রতিযোগিতার ভেন্যুগুলোর মধ্যে রয়েছে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, ময়মনসিংহ জিলা স্কুল ছাত্রাবাস মাঠ, ময়মনসিংহ স্টেডিয়াম, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল হলরুম এবং ময়মনসিংহ সুইমিং পুল।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সৃজনশীল কাজে সম্পৃক্ত করবে।

সভায় সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য মাঠ ও ভেন্যু প্রস্তুতকরণ, নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব বণ্টন এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST