April 30, 2026, 12:49 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি,র হাইকোর্টের দেয়া জামিন বহাল

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের বাংলা ট্রিবিউন ও দৈনিক আজকের পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম রিগ্যান এর নির্যাতনের মামলায় সাবেক কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

এ সংক্রান্ত বিষয়ে করা আবেদন শুনানি নিয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন ডিসির আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ।

এর আগে কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের অভিযোগে করা মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের আইনজীবী ইশরাত হাসান এই আবেদন করেন। ওই আবেদনের ওপর শুনিনি হয়েছে আজ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর এই মামলায় ডিসি সুলতানা পারভীনকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলামে বাসায় অভিযান চালান কুড়িগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমা ণ আদালত।প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে নির্যাতন, ‘বন্দুকযুদ্ধে’ হত্যার হুমকি ও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। পরে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও ১৫০ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক ছাড়াও তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে।

ওই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে কুড়িগ্রাম জেলা প্রশাসন। পরে আরিফুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর সাংবাদিক আরিফুল কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST