June 24, 2026, 11:34 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে বেলা এগারোটায় শিক্ষার্থীশূন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের ২নং দক্ষিণ সাইদুল্ল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেলা এগারোটায় শিক্ষার্থীশূন্য।

রবিবার (১১ জুলাই) বেলা এগারোটায় দক্ষিণ সাদুল্ল্যা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে চোখে পড়ে এমন চিত্র। বিদ্যালয়ের অফিস রুমে দেখা মেলে মাহমুদা নামের একজন সহকারী শিক্ষিকার।

শিক্ষার্থীশূন্যতার ব্যাপারে জানতে চাইলে সহকারী শিক্ষিকা মাহমুদা খাতুন বলেন, প্রধান শিক্ষকের দায়ীত্বে থাকা নাজমা খাতুন মাসিক মিটিংয়ে উলিপুরে আছেন, ফারহানা শারমিন নামের অপর সহকারী শিক্ষিকা স্কুল ছুটির পর বাড়ি চলে গেছেন।

শিক্ষার্থী শূন্যতার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অফিস নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত, শিক্ষার্থী সংকট থাকায় আজ ১১টা ১৩ মিনি স্কুল ছুটি দিয়েছি।

এ ব্যাপারে প্রধান শিক্ষকের দায়ীতে থাকা নাজমা খাতুন বলেন, আমাদের বিদ্যালয়ে প্রাক/শিশু শ্রেণীতে শিক্ষার্থী ৩১ জন,প্রথম শ্রেণী ২৬, দ্বিতীয় শ্রেণীতে ৩০জন তৃতীয় শ্রেণীতে ৩০জন, চতুর্থ শ্রেণী ২১জন ও পঞ্চম শ্রেণীতে ২০জন, মোট শিক্ষার্থী ১৫৮জন।

স্কুল চলাকালীন প্রথম শ্রেণীর বাচ্চাদের মধ্যে ঝগড়া হওয়ায় বাচ্চাদের পৌঁছে দিতে অপর শিক্ষিকা ফারহানা শারমিন অভিভাবকের বাসায় গিয়ে ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বলেন, এগারোটায় একজন শিক্ষককে পাওয়া গেছে এটাই অনেক বেশি।

এ ব্যাপারে সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি জানতাম না এখন জানলাম, আর আমাদের স্কুল টাইম সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। কেনো এমনটা হলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST