June 27, 2026, 12:15 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নাসির গ্রুপ চেয়ারম্যান এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি…. রাজিউন

Reporter Name

বিশেষ প্রতিনিধিদৌলতপুর বাসী হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ব্যাবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান।একজন স্বপ্নের ফেরিওয়ালা বিশিষ্ট সমাজ সেবক ও দেশ বরেণ্য শিল্পপতি জনাব নাসির উদ্দিন বিশ্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি…. রাজিউন।

নাসির উদ্দিন বিশ্বাস ১৯৪৫ সালের ২২শে ফেব্রুয়ারী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সোনাইকুন্ডি গ্রামের জন্মগ্রহন করেন। তাহার পিতা ইদ্রিস আলী ও মাতা মোছাঃ রহিমা বেগম। তিনি ১৯৬৭ সালে হোগলবাড়ীয়া মাধমিক বিদ্যালয় থেকে এস,এস,সি পাশ করেন।

১৯৬৯ সালে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে এইচ, এস, সি এবং ১৯৭১ সালে একই কলেজ থেকে বি,কম পাশ করেন। ১৯৭১ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে নাসির উদ্দিন দ্বিতীয়।

কৃষি কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু। ১৯৭২ সালে তিনি তামাক ব্যবসা শুরু করেন। ১৯৭৬ সালে নাসির বিড়ি ফ্যাক্টরী গড়ে তোলেন। ১৯৭৭ সালে কুষ্টিয়া বিসিক শিল্প নগরীতে নর্থবেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠা করেন।

১৯৮৫ সালে বাংলাদেশ মেলামাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ১৯৯৬ সালে নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রিজ, ২০০০ সালে রিড্রাইং প্লান্ট ও বিশ্বাস প্রিন্টং ও প্যাকেজেস লিমিটেড এবং ২০০২ সালে নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ নামে মোট ৭টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন।

১৯৮৮ সালে আল্লারদর্গায় নাসিরউদ্দিন গার্লস মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করেন এবং ২০০২ সালে কলেজে উন্নীত করেন। ১৯৯১ সাল থেকে প্রতি বছর কুষ্টিয়ার ১০০ জন করে ছাত্র ছাত্রীকে বৃত্তি প্রদান করে আসছেন।১৯৯১সালে স্ত্রীর নামে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল স্থাপন করেন।

১৯৯২ সালে মায়ের নামে রহিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করেন। ১৯৯৪ সালে দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া নাসির উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন।

২০০২ সাল থেকে দৌলতপুরের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো সম্প্রসারনের জন্য নিজস্ব অর্থায়নে ১৪টি ইউনিয়নে ১৪টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং পরিচালনা করেন। বর্তমানে সরকারীকরন হয়েছে।

নাসির উদ্দিন বিশ্বাস শিক্ষা,স্বাস্থ্যরক্ষাসহ হাজার হাজার মানুষের কর্মের সুযোগ সৃষ্টি করেছেন। বিশেষ করে,দৌলতপুরের আল্লার দরগাকে একটি শিল্প এলাকা হিসাবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন।

তিনি দৌলতপুর,কুষ্টিয়া তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানবসম্পদ।তিনার মৃত্যুতে দৌলতপুরের মানুষের অপূরনীয় ক্ষতি। সোমবার রাত দশটায় তার দাফন সম্পূর্ণ হয়।



Our Like Page
Developed by: BD IT HOST