May 1, 2026, 12:20 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নে দুস্থ নারীদের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ করা ১৫০০ কেজি চাল পচন ধরেছে। এসব চাল দেখে জনগণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের ৫০টি

(৩০ কেজি বস্তা) চালের বস্তা গুদামে রাখা ছিল সেগুলো জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের জন্য বরাদ্দ ছিল কিন্তু নিয় মিত বিতরণ না করায় চালের বস্তাগুলো ইঁদুরে কেটেছে। এ ছাড়া চাল পচে নষ্ট হয়ে গেছে। বের হচ্ছে দুর্গন্ধ পাছদ রিল্লা গ্রামের মিল্টন মিয়া সাংবাদিকদের বলেন, ‘মানুষ খাইত পায় না, এইহানো চাল পইরা থাইক্কা নষ্ট অইতাছে।

চাল নষ্টের জন্য যারা দায়ী তাদের শাস্তি হওয়া দরকার’ গ্রাম পুলিশের সদস্য নজরুল ইসলাম বলেন, ‘গুদাম পাহারা দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে। কিন্তু চাল নষ্ট হয়ে গেলে আমার আর কী করার আছে।’ এ বিষয়ে জানতে চাইলে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাইয়ুম গণমাধ্যম কে বলেন, ‘এত চাল কিভাবে রয়েছে, তা আমাদের জানা নেই।

পরিষদের সচিব জানান, ফোন করেও কার্ডধারীদের খোঁজ পাওয়া যায়নি। তা ছাড়া পরিষদ না থাকায় ভালো স্থানের অভাবে অল্প দিনেই চাল নষ্ট হয়ে যায়। রাজগাতি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ‘পিআইও মনিরুল হক ফারুক রেজা গণমাধ্যম কে জানান, তিনি এই চালের বিষয়ে কিছুই জানেন না বরাদ্দে চাল নষ্ঠ হওয়ার বিষয়টি কেউ তাকে জানায়নি।

জানা যায় বিভিন্ন জেলা থেকে কেন্দ্রীয় খাদ্য গুদাম সিএস ডিতে পুরাতন চাউল মজুদ রেখে বিভিন্ন এলএসডিতে সর বরাহ করে ভিজিএফ সহ বিভিন্ন কর্মসুচীতে বিতরণ করে। দেশের বেশ কয়েকটি কেন্দ্রীয় খাদ্য শষ্য সংরক্ষণাগার থেকে বিভিন্ন জেলা ও উপজেলায় গুদামে পাঠানো হয়েছে।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST