সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক – পুলিশ সুপার ময়মনসিংহ
Reporter Name
Update Time :
রবিবার, মার্চ ১৫, ২০২৬
/
57 Time View
/
Share
প্রথম বাংলা : জেলা পুলিশ, ময়মনসিংহের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৪ মার্চ ২০২৬ খ্রিঃ (শনিবার) দুপুর ১২.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে সদ্য যোগদানকৃত সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুতে সম্মানিত পুলিশ সুপার উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক” তিনি ময়মনসিংহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার বুলিং প্রতিরোধ,
কিশোর গ্যাং দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যানজট নিরসন, সামাজিক জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
এ সময় ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।