July 12, 2026, 9:01 pm
শিরোনামঃ
নীতিমালার লঙ্ঘন করে প্রাথমিক শিক্ষা পদক ফলাফলে নেই ডিজির স্বাক্ষর প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে সাবেক ছাত্রদল নেতা নাঈমুল করিম লুইনের কাছে ত্রিশালের ফাতেমার খোঁজ নিলে’ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খেলাধুলার আয়োজন পুলিশের মনোবলকে আরো দৃঢ় করবে – রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ

Reporter Name

সেলিম মিয়া : জেলা পুলিশ ময়মনসিংহের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ০৮ এপ্রিল ২০২৬ বুধবার বিকেল ১৪:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট টিম বনাম জামালপুর জেলা পুলিশ ক্রিকেট টিমের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট টিম জামালপুর জেলা পুলিশ ক্রিকেট টিমকে ৮৮ রানে পরাজিত করে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ । পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আসাদুজ্জামান শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ)সহ জেলা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও বিজেতা উভয় দলকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সর্বোচ্চ সেবা প্রদানে পুলিশকে শত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করতে হচ্ছে। নিয়মিত এই ধরনের খেলাধুলার আয়োজন পুলিশের মনোবলকে আরো দৃঢ় করবে। তিনি আরও বলেন, আনন্দঘন পরিবেশে খেলাধুলার এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের আরো উজ্জীবিত করবে ও নতুন উদ্যমে জনগণের সেবায় কাজ করার প্রেরণা যোগাবে।



Our Like Page
Developed by: BD IT HOST