June 19, 2026, 7:09 pm
শিরোনামঃ
ময়মনসিংহে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’ উদ্বোধন, চলবে ২৭ জুন পর্যন্ত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক,রিভলভার,গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা

Reporter Name

প্রথম বাংলা – গত মার্চ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। আগের বছরের মার্চের চেয়ে আলোচ্য মাসে আদায় বেড়েছে মাত্র ২ দশমিক ৬৭ শতাংশ। বিশেষজ্ঞরা এজন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দেশের অর্থনীতির গতি মন্থরতাকে দায়ী করেছেন।

এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা, যা এযাবতকালের রেকর্ড। চলতি অর্থবছর শেষ হতে আরো তিন মাস বাকী। ওই সময়ের সম্ভাব্য ঘাটতি বিবেচনায় নিয়ে, চলতি অর্থবছর সোয়া এক লাখ কোটি টাকা ঘাটতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

৯ মাসে রাজস্ব আদায়ে আগের অর্থবছরের একই সময়ে তুলনায় ১১ শতাংশের বেশি প্রবৃদ্ধি সত্ত্বেও—লক্ষ্যমাত্রার তুলনায় এত বড় ব্যবধান হওয়ার পেছনে, মাত্রাতিরিক্ত লক্ষ্যমাত্রা নেওয়াকেও দায়ী করছেন তারা।

এনবিআর প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বশেষ মার্চ মাসে আমদানি কর আদায়ে প্রবৃদ্ধি না হয়ে উল্টো আগের বছরের একই সময়ের তুলনায় কমে গেছে। অন্যদিকে একই সময়ে ভ্যাট ও আয়কর আদায় বেড়েছে যথাক্রমে ৪ দশমিক ৮৬ ও ২ দশমিক ৭৭ শতাংশ।
ছবি : সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST