October 30, 2026, 9:40 am
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ের যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর, সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া এইখানে প্রত্যেক ওসির ডিউটি এলাকায় জুলাইয়ে শহীদে  সংখ্যা সর্বনিম্ন ১০জন থেকে সর্বোচ্চ ২০০ জন পর্যন্ত হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খেলাধুলায় মনোযোগী শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

Reporter Name

সেলিম মিয়া-খেলাধুলায় মনোযোগী শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’শুক্রবার(২৪ এপ্রিল) বিকালে ময়মনসিংহের নান্দাইলের চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশন (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামসহ উপজেলা বিএনপির সিনিয়র সদস্যবৃন্দ।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আধুনিক যুগে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। খেলাধুলার মনোযোগী হলে শুধু পরিবার ও দেশ নয়, শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব।
এই মাঠ থেকেই তৈরি হবে আগামীর জাতীয় পর্যায়ের খেলোয়াড়, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে তুলে ধরবে।

প্রতিমন্ত্রী বলেন,বিএনপি সরকার অন্যান্য বিষয়ের পাশা পাশি খেলাধুলার ব্যাপারেও জোর দিয়েছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ক্রীড়া কার্ড’ করা করেছেন। এর মাধ্যমে ক্রীড়াবিদরা আর্থিকসহ নানান সুবিধা পাবেন এজন্য খেলা ধুলার প্রসারে দেশের বিভিন্ন এলাকায় মিনি স্টেডিয়াম স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।



Our Like Page
Developed by: BD IT HOST