June 19, 2026, 3:17 pm
শিরোনামঃ
ময়মনসিংহে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’ উদ্বোধন, চলবে ২৭ জুন পর্যন্ত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক,রিভলভার,গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার

Reporter Name

প্রথম বাংলা – আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের স্বস্তি দিতে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম এগি য়ে এনেছে সরকার।খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই ছয় জেলার জন্য আগামীকাল ৩ মে থেকেই সংগ্রহ শুরু হবে।

শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাওর অঞ্চলের জন্য পূর্বনির্ধারিত ১৫ মে তারিখ পরিবর্তন করে ৩ মে করা হয়েছে। তবে অন্যান্য জেলায় আগের সিদ্ধান্ত বহাল থাকছে—সেখানে ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। পুরো কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

চলতি বোরো মৌসুমে সরকার মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে—প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা। পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও সংগ্রহ করা হবে।

সরকার বলছে, হাওর অঞ্চলে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ফসল বিক্রি ও সংরক্ষণের সুযোগ করে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন এবং আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST