May 7, 2026, 10:13 am
শিরোনামঃ
জুনেই ব্যারাকে ফিরছে সেনাবাহিনী আমলীগকে পুনর্গঠনের আহ্বান: সালাউদ্দিনের বক্তব্য ঘিরে আলোচনা ভুয়া ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের পুলিশের অভিযানে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার গাজীপুর জেলা হিসাবরক্ষণ অফিসে-‘ঘুষ সিন্ডিকেট’ বেপরোয়া চাঁদা না পেয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও মারধর,জমি দখল,অগ্নি সংযোগ,ভয়ে আতঙ্কে গ্রাম ছেড়েছেন বিমান কার্গোতে দুর্নীতির সিন্ডিকেট ফাঁস ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেহড়া-আজমতপুর দল চ্যাম্পিয়ন জুয়ার টাকা যোগাড় করতে ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণা: চক্রের সদস্য গ্রেফতার ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা ১২ জেলার নতুন পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চাঁদা না পেয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও মারধর,জমি দখল,অগ্নি সংযোগ,ভয়ে আতঙ্কে গ্রাম ছেড়েছেন

Reporter Name

বিশেষ প্রতিনিধি,লক্ষীপুর।

প্রকাশিত: ১৯ ই এপ্রিল ২০২৪,

লক্ষ্মীপুর সদর উপজেলার সমসেরাবাদ ৭ নং ওয়ার্ড এলাকায় বাসন্তী পুজা কে কেন্দ্র করে চাঁদার দাবিতে ঘরবাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগ, জমি দখল ও হত্যার মতো ঘটনা ঘটে । চাঁদা না পেয়ে দফায় দফায় হামলা, মারধর ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে এক উগ্রপন্থী ইসলামিক দলের অনুসারীদের বিরুদ্ধে।

বুধবারের এই তাণ্ডব গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। জানমালের ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবারটি এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দু ধর্ম অবিলম্বীদের পুজা উৎসবে চাঁদা দাবি ও সেটি দিতে প্রথমে অস্বীকৃতি জানানোর ও পূজা সময় ভাংচুরকারীদের বাধা দেওয়াকে কেন্দ্র উগ্ৰপন্থী ইসলামিক দল জামাত শিবির এর সদস্যরা দেশীয় অস্ত্র, রামদা ও লাঠিসোঁটা নিয়ে অপূর্ব মজুমদার প্রত্যয় এর পরিবারের উপর বর্বর রচিত নৃশংস হামলার ঘটনা ঘটে, এতে ঘটনা স্থলে একজনের মৃত দেহ পড়ে থাকতে দেখে গণমাধ্যম কর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, মোটা অঙ্কের(১০ লক্ষ) টাকা চাঁদা দাবি করে তা না দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের এই পরিবারের উপর এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ও হামলা কারীরা অপূর্বকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় ও তার মামাতো ভাই পরাগকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়।

পরের দিন ১৮ ই এপ্রিল ২০২৪ ইং সকাল ১০ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এই হামলার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয় শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ যোগাশ্রম ভক্তবৃন্দের পক্ষ থেকে।

স্থানীয়দের দাবি, উগ্ৰপন্থী ইসলামিক দল অন্যতম অনুসারী সেলিম ও রফিকুল্লাহর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না এরা নাকি অনেক প্রভাবশালী। এদের বিরুদ্ধে যে দাঁড়ায় তারা নাকি আর জীবন নিয়ে বেঁচে ফিরতে পারে না।

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, সন্ধ্যার পর গ্রামের নারীরা নিরাপত্তার অভাবে ঘর থেকে বের হতে পারছেন না। এমনকি প্রাকৃতিক প্রয়োজনেও বাইরে যেতে ভয় পাচ্ছেন তারা।

স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে চিহ্নিত এসব উগ্ৰপন্থী ইসলামিক দলের অনুসারী চাঁদাবাজ ও সন্ত্রাসীরা কীভাবে এখনো এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে – বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ৭ নং ওয়ার্ড এর জনসাধারণ জানান, পূজার দুই দিন আগে ১২ তারিখ উগ্রপন্থী ইসলামী দলের এই ২ জন অনুসারী মাহাতাব হাজি জামে মসজিদ থেকে হিন্দু বাড়িতে এসে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে অপূর্ব মজুমদার প্রত্যয় ও তাদের পরিবারের কাছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ভুক্তভোগী পরিবারের লোকজন ঘরবাড়ি এলাকাছাড়া, ওই পরিবারের লোকজন বর্তমানে কোথায় আছে তা জানা যায়নি এবং তাদের বসতবাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে ।

এই বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করলে উনারা বিষয়টিকে গুরুত্বের সহিত না দেখে বরং উপেক্ষা করতে দেখা যায় ।



Our Like Page
Developed by: BD IT HOST