প্রথম বাংলা : বাংলাদেশ পুলিশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগসহ ৩৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী-পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌ পুলিশে, ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএ ন-২ এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড়ে, বান্দ রবানের পুলিশ সুপার আবদুর রহমানকে আরএমপির উপ পুলিশ কমিশনার, এসবির (ঢাকা) পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানে, জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জ ডিআইজির পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটে, পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদকে এসবিতে,
এসবির(ঢাকা)পুলিশ সুপার ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার,নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম কে ডিএমপির উপপুলিশ কমিশনার, শিল্পাঞ্চলের পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীতে এবং নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে, সাতক্ষীরার পুলিশ সুপার আরে ফিন জুয়েলকে এপিবিএনের পুলিশ সুপার, রাজশাহীর সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম কে সাতক্ষীরায়, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার,মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বি ল্লাল হোসেনকে নৌ পুলিশ সুপার,আরএমপির উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার,চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনের পুলিশ সুপার,ডিএমপির উপপুলিশ কমিশনার মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার, ফেনী র পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ সদর দফতরের এআইজি এবং সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার করা হয়েছে।
এদিকে আরেক প্রজ্ঞাপনে সিলেট রেঞ্জের ডিআইজিমুশফে কুর রহমানকে পুলিশ অধিদফতরের ডিআইজি, আরএমপি র পুলিশ কমিশনার(ডিআইজি)জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি,এসবির (ঢাকা)ডিআইজি মোহাম্মদফয়ে জুল কবিরকে আরএমপির কমিশনার (ডিআইজি), বরিশা লের পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে র ডিআইজি,পুলিশ অধিদফতরের (ঢাকা)ডিআইজিআশিক সাঈদকে বরিশালের পুলিশ কমিশনার (ডিআইজি),
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি)এস এন মো. নজরুল ইসলামকে সিআইডির ডিআইজি, সিআইডির (ঢাকা) ডিআইজি আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি), ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সানা শামীনুর রহমানকে সিআইডির ডিআইজি,
সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার(ডিআইজি)উপসচিব পদ থে কে প্রত্যাগত ড. শাহেদুল আকবর খানকে এসবির (ঢাকা) বিশেষ পুলিশ সুপার, ১৩ এপিবিএনের পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ অধিদফতরের পুলিশ সুপার (টিআর পদে), ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমানকে এসবির বিশেষ পুলিশ সুপার, এপিবি এনের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এসবির বিশেষ পুলিশ সুপার,
ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম কে কেএমপির উপপুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে কেএমপির উপপুলিশ কমিশনার এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সাজেদুর রহমানকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ পুলিশ। ছবি : সংগৃহীত