May 8, 2026, 11:58 am
শিরোনামঃ
আরএমপি’র ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে মোহাম্মদ ফয়েজুল কবিরের দায়িত্ব গ্রহণ ময়মনসিংহ যুব প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা শহিদুল ইসলামের উপর হামলা গণপূর্ত অধিদপ্তরে দু’র্নী’তির সি’ন্ডিকেটের অভিযোগ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামছুদ্দোহাকে ঘিরে ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ ত্রিশালে এলজিইডির সড়কে ‘পুকুর চুরি’র অভিযোগ, নিম্নমানের কাজে ক্ষোভ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সংসদের বাজেট অধিবেশন ৭ জুন থেকে লামায় বনবিভাগের অভিযানে জীবিত হরিণ উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লামায় বনবিভাগের অভিযানে জীবিত হরিণ উদ্ধার

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় বনবিভাগের এক সফল অভিযানে একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে । বুধবার (৬ মে ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধুঝিরি সংলগ্ন এলাকা থেকে প্রায় ১০ কেজি ওজনের হরিণটি উদ্ধার করা হয়।

জানা যায়, লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় এবং সহকারী বন সংরক্ষক মাসুম আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম. কবির”এ সময় স্পেশাল টিমের প্রধান রনি পারভেজসহ বনকর্মী লতিফ, জুলহাজসহ আরও কয়েকজন সদস্য অংশ নেন।

বনবিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত হরিণটি বর্তমানে নিরাপদে রাখা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে । সংশ্লিষ্টরা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে বন্যপ্রাণী শিকার ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের সহযোগিতা এবং বনবিভাগের তৎপরতায় জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



Our Like Page
Developed by: BD IT HOST