May 8, 2026, 11:58 am
শিরোনামঃ
আরএমপি’র ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে মোহাম্মদ ফয়েজুল কবিরের দায়িত্ব গ্রহণ ময়মনসিংহ যুব প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা শহিদুল ইসলামের উপর হামলা গণপূর্ত অধিদপ্তরে দু’র্নী’তির সি’ন্ডিকেটের অভিযোগ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামছুদ্দোহাকে ঘিরে ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ ত্রিশালে এলজিইডির সড়কে ‘পুকুর চুরি’র অভিযোগ, নিম্নমানের কাজে ক্ষোভ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সংসদের বাজেট অধিবেশন ৭ জুন থেকে লামায় বনবিভাগের অভিযানে জীবিত হরিণ উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গণপূর্ত অধিদপ্তরে দু’র্নী’তির সি’ন্ডিকেটের অভিযোগ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামছুদ্দোহাকে ঘিরে

Reporter Name

স্টাফ রিপোর্টার:

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পওবিপ্র )মো.শামছুদ্দোহার বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম,কমিশ ন বাণিজ্য ও টেন্ডার কারসাজির অভিযোগ উঠেছে। সংশ্লি ষ্টদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে একচ্ছত্র প্রভাব বিস্তার করে আসছেন। চাকরিজীবনের শেষ পর্যায়ে এসে,পিআরএলে যাওয়ার মাত্র দুই মাস আগে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলেও অভিযোগ রয়েছে।

 

অধিদপ্তরের একাধিক সূত্র জানায়,বিসিএস পাবলিক ওয়া র্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়ায় তার বিরুদ্ধে সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের টেন্ডার,বাজেটবণ্টন ও অনুমোদন প্রক্রিয়ায় অনিয়ম করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

সূত্রগুলো বলছে,শামছুদ্দোহার ‘চাহিদামাফিক কমিশন’না দিলে অনেক কর্মকর্তা গুরুত্বপূর্ণ কাজ বা প্রকল্প থেকে বঞ্চিত হন এতে সাধারণ ও নিরীহ কর্মকর্তারা চরম চাপের মুখে রয়েছেন।টেন্ডার কারসাজি ওপ্রকল্প অনিয়মের অভি যোগ অভিযোগ রয়েছে,সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকাকা লে বড় বড় সরকারি আবাসন প্রকল্পের দরপত্রে অনিয়ম সংঘটিত হয়।

এছাড়া ময়মনসিংহ জোনে দায়িত্ব পালনকালে মডেল মসজিদ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কাজের এপিপি বরাদ্দ ও প্রাক্কলন অনুমোদনে দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগও উঠেছে।সংশ্লিষ্টদের দাবি, নির্দিষ্ট ঠিকাদার সুবিধা দিতে এল টিএমের পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করে অনিয়ম করা হয়েছে এর মাধ্যমে প্রতিযোগিতা সীমিত করে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া হতো।

 

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ”অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রের দাবি,দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে রাজধানীর গুলশান, বনানী,উত্তরা,মিরপুর,বসুন্ধরা ও বারিধারায় একাধিক ফ্ল্যাটের মালিক হয়েছেন শামছুদ্দোহা।

 

এছাড়া জামালপুরের সরিষাবাড়ীতে তার আলিশান বাড়ি ও রিসোর্ট নির্মাণের জন্য বিপুল পরিমাণ জমি রয়েছে বলেও জানা গেছে।অভিযোগ রয়েছে, দেশে অর্জিত অর্থের একটি অংশ বিদেশেও পাচার করা হয়েছে এবং সেখানেও নামে-বেনামে সম্পদ গড়ে তোলা হয়েছে।

রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার বলয়”
সংশ্লিষ্ট সূত্র জানায়,ছাত্রজীবনে আনন্দ মোহন কলেজ ও বু য়েট ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন শামছুদ্দোহা এছাড়া সাবেক প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সীর আত্মীয় হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন।

অভিযোগ রয়েছে,রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবব্যবহার করে অতীতের বিভিন্ন অভিযোগ ধামাচাপা দেওয়া হয়েছে। সম্প্রতি প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পেতে সরকারের উচ্চপর্যায়ে তদবির চালিয়েও ব্যর্থ হন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. শামছুদ্দোহার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।



Our Like Page
Developed by: BD IT HOST