June 27, 2026, 3:19 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কক্সবাজারের উখিয়া ‎জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের দপ্তরী কতৃক ছাত্রীকে নির্মম নির্যাতনের অভিযোগ,

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:

‎কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ে দপ্তরী জামাল উদ্দীন কতৃক জনৈক সংবাদকর্মীর ৮ম শ্রেণী পড়ুয়া মেধাবী ছাত্রী তিশাকে ক্লাসরুমে ইভটিজিং ও নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে।

‎জানা যায়, কক্সবাজার মডেল প্রেস ক্লাব’র সদস্য সাংবাদিক ও এডভোকেট ক্লার্ক বেলাল আজাদের কন্যা, মেধাবী ছাত্রী তাসফিয়া আজাদ তিশা ((১৪) কে গত ৫ মে দুপুরে বিদ্যালয়ের দপ্তরী জামাল উদ্দীন নেকাশ না পরার অপরাধে চরম উত্ত্যক্ত ও লাঠি দিয়ে নির্মম ভাবে এলোপাতাড়ি মারধর করে। আহত শিক্ষার্থী তিশা কে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

‎পরিবারের দাবি, এ ঘটনায় শিক্ষার্থী মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত দপ্তরী জামাল উদ্দীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান অসিত কুমার পাল জানান, ঘটনাটি শুনেছি, তবে ঘটনার সময় আমি স্কুলে ছিলাম না।
অভিযুক্ত দপ্তরী জামাল উদ্দীনের বক্তব্য নিতে চাইলে তিনি, ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। এদিকে নির্যাতিত শিক্ষার্থীর পিতা বেলাল আজাদ জানান, তার স্কুল শিক্ষার্থীকে দপ্তরী কতৃক নির্মম নির্যাতনের ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি অভিযোগ করে বলে, ঘটনার পর থেকে অভিযুক্ত দপ্তরী জামাল উদ্দীন বিভিন্ন ভাবে তাদের পরিবারকে হুমকি-ধমকি দিয়ে আসছে।

জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের দপ্তরী কতৃক ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী তাসফিয়া আজাদ তিশা (১৪)কে নির্মম নির্যাতনের ‎ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এলাকাবাসী অভিযুক্ত দপ্তরীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।



Our Like Page
Developed by: BD IT HOST