ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
শুক্রবার, মে ২২, ২০২৬
/
120 Time View
/
Share
প্রথম বাংলা : আগামীকাল ২৩ মে ২০২৬ (শনিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মজয়ন্তীতে আগমন উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক,
শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার লক্ষ্যে আজ ২২ মে ২০২৬ (শুক্রবার) দুপুর ১৫.০০ ঘটিকায় সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে ত্রিশাল সরকারী নজরুল কলেজ মাঠে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া মহোদয়। এছাড়াও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসার এবং ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।