June 10, 2026, 8:20 am
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা হালুয়াঘাটে খাল খন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামিকে গ্রেফতার করেছে সিটিটিসি ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে সাক্ষর নকল করা জালিয়াতি চক্রের সদস্য আটক পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন “বিশ্ব পরিবেশ” দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম উদযাপন *সাংবাদিকদের যোগ্যতা নিয়ে এমপিদের মাথাব্যথা* নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারী সহ মধ্যরাতে আটক বাকেরগঞ্জ উপজেলা সমন্বয়ক (এন সিপি) দানিসুর রহমান লিমন! চাঞ্চল্যের সৃষ্টি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা

Reporter Name

প্রথম বাংলা : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৪৪৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ৫টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৩ টি সিএনজি ও ১৫ টি মোটরসাইকেলসহ মোট ৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭ টি বাস, ৩ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬ টি বাস, ৩ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৭৬ টি সিএনজি ও ১৩১ টি মোটরসাইকেলসহ মোট ২৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০ টি বাস, ১০ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৬৮ টি মোটরসাইকেলসহ মোট ১৭৪ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ৩টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৪১ টি মোটরসাইকেলসহ মোট ১১৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯ টি বাস, ৮ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি, ১৮৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২২ টি বাস, ১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১২ টি মোটরসাইকেলসহ মোট ৮০ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪ টি বাস, ৮ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ৮৯ টি মোটরসাইকেলসহ মোট ২২১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪২৫ টি গাড়ি ডাম্পিং ও ২৩৭ টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (৮ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST