July 3, 2026, 10:18 am
শিরোনামঃ
নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) পদে স্থায়ী পদোন্নতি পেলেন জামাল হোসেন

Reporter Name

সেলিম মিয়া : খাদ্য অধিদপ্তরের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিচালক মোঃ জামাল হোসেন স্থায়ীভাবে অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন।

খাদ্য মন্ত্রণালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদান করবেন এবং আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

১৫তম বিসিএস (খাদ্য ক্যাডার)-এর কর্মকর্তা মোঃ জামাল হোসেন দীর্ঘ কর্মজীবনে মাঠ প্রশাসন থেকে শুরু করে খাদ্য অধিদপ্তরের কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সফলতার সঙ্গে পালন করেছেন। সহকারী খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কর্মজীবন শুরু করে তিনি জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে রংপুর, জয়পুরহাট, ঠাকুরগাঁও, ও বগুড়ায় দায়িত্ব পালন করেন। পরে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের দায়িত্ব পালন করেন। পাশাপাশি খাদ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতা, বিচক্ষণতা ও কর্মনিষ্ঠার স্বাক্ষর রেখেছেন।

বর্তমানে তিনি বিসিএস ফুড অ্যাসোসিয়েশন (বিসিএস খাদ্য ক্যাডার)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। খাদ্য ক্যাডারের কর্মকর্তাদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, পদোন্নতি তে বৈষম্য দূরীকরণ এবং খাদ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদগুলোতে খাদ্য ক্যাডারের নিজস্ব কর্মকর্তাদের পদায়নের দাবিতে তিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। ক্যাডারের বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ে তাঁর ভূমিকা সহকর্মীদের কাছে বিশেষভাবে প্রশংসিত।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, পরিচ্ছন্ন কর্মজীবন, দৃঢ় নেতৃত্ব এবং খাদ্য ব্যবস্থাপনায় বাস্তবভিত্তিক দক্ষতার কারণে মোঃ জামাল হোসেন ইতোমধ্যেই খাদ্য ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। মাঠ পর্যায় থেকে শুরু করে খাদ্য অধিদপ্তরের কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁকে প্রতিষ্ঠানের অন্যতম অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
তাঁর এই পদোন্নতিতে খাদ্য অধিদপ্তর ও বিসিএস (খাদ্য) ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST