July 3, 2026, 1:51 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name

স্টাফ রিপোর্টা:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশি অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. আব্দুল মোতালেব (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে বিজয়নগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল মোতালেব বামুটিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে বামুটিয়া গ্রামের একটি বসতঘরের শয়নকক্ষ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে এসআই আলী রেজা মামুন উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করেন এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মোতালেবকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) মামলাটি রুজু করা হয়।

বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।



Our Like Page
Developed by: BD IT HOST