বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ
Reporter Name
Update Time :
Friday, July 3, 2026
/
68 Time View
/
Share
স্টাফ রিপোর্টার : টাংগাইল, জামালপুর, শেরপুরের ঝিনাই গাতি,শ্রীবদরী,ধৌবাউড়া,নেত্রকোনার কেন্দুয়া সহ দেশের বিভিন্ন সরকারি খাদ্য গুদামে চলমান বোরো ধান সংগ্রহ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি সংগ্রহ অভিযানে ব্যবসায়ীদের কাছ থেকে সহজেই ধান গ্রহণ করা হলেও প্রকৃত কৃষকরা ধান নিয়ে গেলে নানা তালবাহানার মুখে পড়ছেন।
অভিযোগ রয়েছে,খাদ্য অধিদপ্তরের বস্তা ব্যবহার করেব্যব সায়ীরা ট্রাকযোগে গুদামে ধান সরবরাহ করছেন। অন্যদি কে কৃষকরা সরাসরি ধান নিয়ে গেলে ধানের মান,আর্দ্রতা ওঅন্যান্য কারণ দেখিয়ে তাদের ধান গ্রহণে অনীহা প্রকাশ করা হচ্ছে।
এতে সরকারি মূল্যে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিতহচ্ছে অনেক কৃষক”নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জা নান,সরকারি গুদামে ধান দিতে গিয়ে তারা বারবার হয়রানি শিকার হচ্ছেন।
অথচ ব্যবসায়ীদের ধান সহজেই গ্রহণ করা হচ্ছে বলে তা দের অভিযোগ”তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট গুদাম কর্তৃপক্ষ। তাদের দাবি, সরকারি নীতিমালা অনুসরণ করেই ধান সংগ্রহ করা হচ্ছে। ব্যবসায়ীরা কোথা থেকে খাদ্য বিভাগের বস্তা পেয়েছেন, সে বিষয়ে তাদের কোনো তথ্য জানা নেই।
এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত কৃষকদের কাছ থেকে স্বচ্ছ ও ন্যায্যভাবে ধান সংগ্রহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ছবি, সংগৃহীত