July 3, 2026, 3:45 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে ১৯ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১০ হাজার ২০০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) লক্ষ্মীপুর জেলা পুলিশের নির্দেশনায় চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মিজানুর রহমান এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নম্বর দত্তপাড়া ও ৯ নম্বর উত্তর জয়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেপ্তার হন মো. বেলায়েত হোসেন (৪৫) ও মো. আরমান হোসেন (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১০ হাজার ২০০ টাকা এবং ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, থানার রেকর্ড ও সিডিএমএস যাচাই করে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বেলায়েত হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন অপরাধে পৃথক ৯টি মামলা রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST