শাহজাদপুর কর্মসূচি (এডিবি) এর আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ
Reporter Name
Update Time :
Sunday, July 19, 2026
/
110 Time View
/
Share
মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল সামগ্রী বিতরণ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনার শারমিন। পরে তিনি সেলাই মেশিন, রেডিমেন্ট ভ্যানে দোকান, সাইকেল , বেঞ্চ, হুইল চেয়ার, বিতরণ করেন। এ ছাড়াও মশিপুর গ্রামে দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবার মাঝে শুকনো খাবার ও চেক বিতরণ করেন।
পাশাপাশি তিনি জামিরতা ও সোনাতনীর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় মাননীয় প্রতিমন্ত্রীর সহধর্মিনী, শাহজাদপুর এসি ল্যান্ড ফরিদুল ইসলাম, উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ উপজেলা , পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।