July 31, 2026, 10:37 pm
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর

Reporter Name

এস এম পারভেজ স্টাফ রিপোর্টার।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে পূর্ণাঙ্গ পুলিশ তদন্ত কেন্দ্রে উন্নীত করার দীর্ঘদিনের দাবি আবারও জোরালোভা বে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, জনসংখ্যা বৃদ্ধি, বাণিজ্যিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থানের কারণে হায়দরগঞ্জে একটি পুলিশ তদন্ত কেন্দ্র প্রতিষ্ঠা সময়ের দাবি।

স্থানীয় সূত্রে জানা যায়,২০২১ সালে হায়দরগঞ্জ বিট পুলিশের শাখা উদ্বোধন অনুষ্ঠানে তৎকালীন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে স্থানীয় সাংবাদিক মো. মাহবুবুল কবির সুমন হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার দাবি জোরালোভাবে উপস্থাপন করেন।

 

তিনি জানান, ১৯৭৮ সালে প্রায় ২০১ শতক জমির ওপর হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠিত হয়। স্থানীয়দের ধারাবাহিক দাবির পর তৎকালীন পুলিশ সুপারের উদ্যোগে বিষয়টি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।

পরবর্তীতে তৎকালীন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুর উদ্দিন চৌধুরী নয়নের উদ্যোগে প্রস্তাবটি অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল বলে স্থানীয়রা দাবি করেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ বিষয়ে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ এবং স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার আন্তরিক উদ্যোগে বহুদিনের এ জনদাবি দ্রুত বাস্তবায়িত হবে।

স্থানীয়রা জানান, হায়দরগঞ্জ একটি গুরুত্বপূর্ণ নদীবেষ্টিত ও সীমান্তঘেঁষা জনপদ। নদীর ওপারে বরিশাল ও শরীয়ত পুর জেলা এবং নিকটবর্তী চাঁদপুর ওলক্ষ্মীপুর জেলার সঙ্গে যোগাযোগ থাকায় এঅঞ্চলে মানুষের চলাচল ও পণ্য পরি বহন ব্যাপক। পাশাপাশি এটি লক্ষ্মীপুর জেলার অন্যতম বৃহৎ পাইকারি কৃষিপণ্য বাজার হিসেবে পরিচিত, যেখানে নারকেল,সুপারি,সয়াবিনসহ বিভিন্ন কৃষিপণ্য ও নিত্যপ্রয়ো জনীয় মালামালের ব্যাপক ক্রয়-বিক্রয় হয়ে থাকে।

স্থানীয়দের ভাষ্য,ভৌগোলিক অবস্থান এবং বাণিজ্যিক গু রুত্বের কারণে এলাকায় মাদক পাচার,কিশোর গ্যাং,চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করা জরুরি।

এ কারণে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করা হলে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ,জরুরি পুলিশি সেবা প্রদান এবং জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে। সচেতন মহলের মতে,একটি পূর্ণাঙ্গ পুলিশ তদ ন্ত কেন্দ্র প্রতিষ্ঠা শুধু আইন-শৃঙ্খলা ব্যবস্থাকেই শক্তিশালী করবে না; বরং প্রশাসনিক কার্যক্রমে গতি আনবে,ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে,বিনিয়োগ ও স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের সরকারি সেবাপ্রাপ্তি সহজ করবে।

এর ফলে হায়দরগঞ্জ ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের টেকসই উন্নয়ন এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে পুলিশ তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST