September 30, 2026, 9:59 pm
শিরোনামঃ
১ অক্টোবর প্রধানমন্ত্রী কর্তৃক ফেনীর পরশুরামে এলাকার জনমানুষের বহুপ্রতীক্ষিত ও স্বপ্নের “ফেনী হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা নোয়াখালী পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান… সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহত করার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি কতোয়ালি থানা এলাকায় রিগ্যাল হোটেল ও বরিশাল হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পাঁচ ঘণ্টার অভিযানে সদর থানায় সর্বোচ্চ ৬০ জন আটক; অপরাধে সম্পৃক্ততা যাচাই করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা অ্যাডিশনাল আইজিপি মহোদয়ের সাথে ভিডিও কনফারে ন্সের মাধ্যমে আগস্ট/ মাসের অপরাধ পর্যালোচনা ঢাকার আদালত থেকে ৩০ জন কয়েদি নিয়ে একটা প্রিজন ভ্যান রওনা দিয়েছিল গাজীপুরের কাশিমপুর ঘাটাইল উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন নূরী তাসমিন ঊর্মি ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি টিম টে/নে/হিঁ/চ/ড়ে হাসান কে নিয়ে যায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে ঘুষ বাণিজ্যের ভাইরাল ভিডিওটি দুই বছর আগের, দাবি পিডিবির নির্বাহী প্রকৌশলীর

Reporter Name

স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ বাণিজ্যের ভাইরাল হওয়া ভিডিওটি দুই বছর আগের বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

দত্তপাড়ার আলামিন ট্রেডার্সের মালিক ঠিকাদার বিপ্লব গণমাধ্যমকে জানান, দুই বছর আগে পিডিবির সাথে তার ১৫ লাখ টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী পিডিবির গাড়ি মেরামতের কাজ নেওয়া হয়েছিল। তার সাথে ঘুষের কোনো লেনদেন হয়নি বলেও তিনি মুঠোফোনে গণমাধ্যমকে জানান।

এ বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন বলেন, দুই কোটি টাকার ঘুষ বাণিজ্যের যে কথাটি আসছে, তা সঠিক নয়। লক্ষ্মীপুরের হ্যাপি সিনেমা হল রোডের একটি পাঁচতলা ভবনে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ায় ওই ভবনের মালিকের বিরুদ্ধে পিডিবির পক্ষ থেকে ২ কোটি টাকার মামলা করা হয়। ওই মামলা এখনো চলমান রয়েছে। মামলার রায় পিডিবির পক্ষে এলে পিডিবি তার ক্ষতিপূরণ পাবে।

এদিকে ভিডিওটি ঠিক কতদিন আগের, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।



Our Like Page
Developed by: BD IT HOST