June 24, 2026, 2:01 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লং মার্চে মতিয়ার

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পায়ে হেঁটে লং মার্চ শুরু করেছেন নব্য রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ আদর্শবাদী দলের (বিআইপি) চেয়ারম্যান মো. মতিয়ার রহমান।

এ বিষয়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে লং মার্চ শুরু করেন তিনি।

সংবাদ সম্মেলনে মতিয়ার বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও এখন পর্যন্ত দেশের মানুষ পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করতে পারেনি। এখনো মানুষকে গুম হতে হয়, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। মতপ্রকাশের স্বাধীনতা দিনদিন সংকোচন হচ্ছে। যে উদ্দেশ্য নিয়ে জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করে ছিলেন তা এখনো বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, বর্তমানে দেশে ভোট মানে অবিশ্বাস, মারামারি, কাটাকাটি ও নির্বিচারে কিছু মানুষের প্রাণ কেড়ে নেওয়া ছাড়া কিছু না। এভাবে চলতে থাকলে দেশের মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেবে। গণতন্ত্র শব্দটি মানুষের অন্তর থেকে চিরতরে মুছে যাবে।

মতিয়ার আরও বলেন, দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ফিরিয়ে আনতে কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পায়ে হেঁটে লং মার্চ শুরু করলাম। সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবো।

এ আগে গত শনিবার (১৪ মে) কুড়িগ্রামে বাংলাদেশ আদর্শবাদী দল (বিআইপি) নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়। দলটির চেয়ারম্যান মো. মতিয়ার রহমান পেশায় পল্লিচিকিৎসক। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা গ্রামের জমির উদ্দিনের ছেলে।



Our Like Page
Developed by: BD IT HOST