September 30, 2026, 3:08 pm
শিরোনামঃ
১ অক্টোবর প্রধানমন্ত্রী কর্তৃক ফেনীর পরশুরামে এলাকার জনমানুষের বহুপ্রতীক্ষিত ও স্বপ্নের “ফেনী হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা নোয়াখালী পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান… সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহত করার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি কতোয়ালি থানা এলাকায় রিগ্যাল হোটেল ও বরিশাল হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পাঁচ ঘণ্টার অভিযানে সদর থানায় সর্বোচ্চ ৬০ জন আটক; অপরাধে সম্পৃক্ততা যাচাই করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা অ্যাডিশনাল আইজিপি মহোদয়ের সাথে ভিডিও কনফারে ন্সের মাধ্যমে আগস্ট/ মাসের অপরাধ পর্যালোচনা ঢাকার আদালত থেকে ৩০ জন কয়েদি নিয়ে একটা প্রিজন ভ্যান রওনা দিয়েছিল গাজীপুরের কাশিমপুর ঘাটাইল উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন নূরী তাসমিন ঊর্মি ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি টিম টে/নে/হিঁ/চ/ড়ে হাসান কে নিয়ে যায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরো ধ,যানজট নিরসনসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলারকনফা রেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাই ফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন,

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডারবীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার,মধুপুর প্রেসক্লা বের সভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি আব্দুল হামিদ,রাণী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ,মধুপুর সরকারি কলেজের প্রতিনিধি হুমায়ুন কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারমিন সুলতানা সুমি এবং ফুলবাগ চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ হোসেন প্রমুখ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল আলম,উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, সড়কে যানজট নিরসন এবং বিদ্যুৎ পরিস্থিতিসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদক ও বাল্য বিয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানো আইনশৃ ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনি ধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST